• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

আটক আরাকান আর্মির নেতা ডাঃ রেনিন সোয়ে ও তার সহযোগী ফের কারাগরেঃ অভিযোগ গঠনের শুনানী ৪ এপ্রিল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Feb 2016   Thursday

রাঙামাটির রাজস্থলী থেকে আটক মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির নেতা ডাঃ রেনিন সোয়ে ও অং ইয়ান রাখাইনের বিরুদ্ধে বিদেশী নাগরিক আইনের মামলায় আগামী ৪ এপ্রিল অভিযোগ গঠনের দিন ধার্য্য করেছেন রাঙামাটির আদালত। একই সাথে আদালত দুই জনকে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

 

বৃহস্পতিবার রাঙামাটির বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সামসুদ্দিন খালেদ-এর আদালতে আসামীদের হাজির করা হলে আদালত এই আদেশ দেন।


আসামী পক্ষের আইনজীবি উথোয়াই মং মারমা জানান, আগামী ৪ এপ্রিল পরবর্তী শুনানীর দিন ধার্য্য করেছেন আদালত। আদালত ওই দিন আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানী অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, আসামীদের বিরুদ্ধে দায়ের করা সন্ত্রাস দমন, বিশেষ ক্ষমতা আইনের অপর দুটি মামলায় রেনিন সোয়েসহ ৪ আসামীকে জামিনের আবেদন না থাকায় নিয়মিত হাজিরার পর ফের কারাগরে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।


উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ আগষ্ট রাতে রাজস্থলীর কলেজ পাড়া থেকে একটি বিলাশ বহুল পাকা ভবনে অভিযান চালিয়ে আরাকান আর্মির সদস্য অং ইয়ান রাখাইনকে এবং পরদিন বাড়ীর কেয়ারটেকার জসু অং মারমা ও অং সু অং মারমাকে যৌথ বাহিনী আটক করে।

 

ঘটনার এক মাস পর ১৪ অক্টোবর বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে পালিয়ে থাকা আরাকান আর্মি নেতা ডাঃ রেনিন সোয়েকে রাজস্থলীর ইসলাম পুর থেকে আটক করা হয়। আটক চারজনের বিরুদ্ধে বিদেশী নাগরিক সম্পর্কিত আইন, মূদ্রা পাচার ও সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে রাজস্থলী থানা পুলিশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ