• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

লামায় ইউপি`র এক মেম্বারের বিরুদ্ধে ইজিপিপি প্রকল্প কাজের শ্রমিকদের মজুরী আত্মসাতের অভিযোগ

Published: 17 Feb 2016   Wednesday

লামায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী’র (ইজিপিপি) শ্রমিকের শ্রমের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্থ শ্রমিক ছোবাহান মিয়া ও মোঃ জামাল গেল ১৭ ফেব্রুয়ারী বুধবার আত্মসাতকারী কাজের প্রকল্প চেয়ারম্যান রুপসীপাড়া ইউপি’র মহিলা মেম্বারের বিরুদ্ধে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে এ অভিযোগ দায়ের করেন। 

 

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে দেয়া এ অভিযোগ পত্রে জানা গেছে, বান্দরবানের লামা উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী’র (ইজিপিপি) অধিনে কাজ চলমান রয়েছে। উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে উক্ত কাজের একটি অংশে ১৭ জন শ্রমিক ৪০ দিন কাজ করে। প্রত্যেকে দৈনিক ২শত টাকা মজুরী হারে ৮ হাজার টাকার মধ্যে ১ হাজার ব্যাংক জমা রেখে ৭ হাজার টাকা পাওয়ার কথা। কিন্তু প্রকল্প চেয়ারম্যান ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার হাসিনা বেগম সবার কাছ থেকে চেক বই নিয়ে নিজে টাকা উত্তোলন করে কাউকে ১ হাজার কাউকে ৩ হাজার দিয়ে বাকী টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ করা হয়েছে।


এ ব্যাপারে শ্রমিক ছোবাহান মিয়া ও মোঃ জামাল ১৭ফেব্রুয়ারী লামা উপজেলা নির্বাহী  কর্মকর্তার কাছে অভিযোগ করলে তিনি তাৎক্ষনিক তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ  করেন এবং  মহিলা মেম্বার হাসিনা বেগম ক্ষমা চেয়ে টাকা ফেরত দিয়ে দেন। এর মধ্যে নুরজাহান বেগম ৬ হাজার ৪শত পঁচাত্তর, ছোবাহান মিয়া ৭ হাজার ও মোঃ জামাল ৬ হাজার ৬শত পঞ্চাশ টাকা মজুরী ফিরিয়ে দেন।


এ বিষয়ে মহিলা মেম্বার হাসিনা বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগকারীরর অভিযোগ সত্য নয়। মূলত অভিযোগকারী শ্রমিকরা চুক্তি ভিত্তিক কাজে না আসায় তিনি স্থানীয় অন্য শ্রমিকদের নিয়োগ দিয়ে সরকারের সিডিউলমত কাজ সম্পন্ন করেছেন। সামনে নির্বাচনকে কেন্দ্র করে তার প্রতিপক্ষ একটি গ্রুুপ এ শ্রমিকদের দিয়ে কাজ করিয়েছে বলে তিনি দাবী করেন।


লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চুক্তি ভিত্তিক শ্রমিক বাদ দিয়ে অন্য শ্রমিক দিয়ে কাজ করা প্রকল্প কাজের পরিপন্থি হয়েছে। তাই বৈধ শ্রমিকদের পাওনা টাকা আদায় করে তাদের হাতে দেয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ