• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

বান্দরবানে শুরু হয়েছে ৩দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Feb 2016   Tuesday

মঙ্গলবার থেকে বান্দরবানে শুরু হয়েছে ৩দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।

 

জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী মেলায় প্রধান অতিথি ছিলেন  চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: রুহুল আমিন।

 

জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ আমিন, বান্দরবান স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল্লাহ নুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলতাফ হেসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারুক হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, ডা: অং সুই প্রুসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা।

 

প্রধান অতিথি বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: রুহুল আমিন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে চলমান কার্যক্রমকে অধিকতর বেগবান করা ও সরকারের রুপকল্প-২০২১ বাস্তবায়নে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসমূহকে উৎসাহিত করতে এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে আমাদের সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ