• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

কাপ্তাই হ্রদের কচুরিপানা নিয়ন্ত্রণের লক্ষ্যে রাঙামাটিতে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Feb 2016   Wednesday

বুধবার রাঙামাটিতে কাপ্তাই হ্রদের কচুরিপানা নিয়ন্ত্রণের লক্ষ্যে করণীয় নির্ধারণ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে সভার সভাপতিত্ব করেন পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, নির্বাহী প্রকৌশলী কাজি আবদুস সামাদ, সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রমনী কান্তি চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবদুর রহমান, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের উপ ব্যবস্থাপক মাসুদুল আলম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফেরদৌসা বেগম, মৎস্য গবেষণা ইনষ্টিটিউটের কর্মকর্তা মোঃ আবুল বাশার, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা এবং জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন।

 

সভায় কাপ্তাই হ্রদ দূষণমুক্ত রাখা, কচুরিপানা নিয়ন্ত্রণ এবং তার সার্বিক পরিবেশ প্রতিবেশগত উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

সভায় চেয়ারম্যান বলেন, কাপ্তাই হ্রদের কচুরিপানার কারণে এ জেলার উপজেলা থেকে উপজেলার যাতায়াত, রোগী আনা-নেয়া, কৃষকদের উৎপাদিত পণ্য পরিবহনে নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে।  নৌ চলাচলের পথের কচুরিপানা অপসারণের জন্য মানুষকে সম্পৃক্ত করার পাশাপাশি সচেতন করতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে পরিষদ, মৎস্য বিভাগ, মৎস্য উন্নয়ন কর্পোরেশন, মৎস্য গবেষণা ইনষ্টিটিউট, কৃষি সম্প্রসারণ ও পানি উন্নয়ন বোর্ড সমন্বিতভাবে কাজ করবে।

 

সভায় কাপ্তাই হ্রদের কচুরিপানা অপসারণের মাধ্যমে জনগণের দুর্দশা লাঘবের জন্য প্রথমে একটি পাইলট প্রকল্প গ্রহণ এবং পরবর্তীতে এ প্রকল্পের অভিজ্ঞতার আলোকে একটি পূর্ণাঙ্গ প্রকল্প প্রস্তাব প্রণয়নের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

 

প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে রাঙামাটির কাপ্তাই হ্রদ দূষণমুক্ত রাখা, কচুরিপানা নিয়ন্ত্রণ এবং তার সার্বিক পরিবেশ প্রতিবেশগত উন্নয়নের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ