• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

বিশ্ব স্কাউট দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Feb 2016   Tuesday

স্কাউটিং আন্দোলনের প্রতিষ্ঠাতা  বাডেন পাওয়েলে জন্ম বার্ষিকী ও বিশ্ব স্কাউট দিবস উপলক্ষে সোমবার রাঙামাটিতে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

জেলা স্কাউটস ভবনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন  জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন। জেলা স্কাউটস এর প্রবীন সদস্য বাদল চ্দ্র দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা স্কাউটস এর যুগ্ম সম্পাদক ইলয়াছ আযম আশরফি, কোষাধ্যক্ষ নজির আহমেদ তালুকদার, জেলা স্কাউট লিডার াবজন কুমার দে, কাব লিডার নির্মল কান্তি চাকমা, সহকারী কমিশনার  হাজী বদিউল আলম , স্কাউটস এর উপ-পরিচালক শামিমুল ইসলাম বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠানে জেলা স্কাউটিং আন্দোলনে অসামান্য অবদান রাখায় রাঙামাটি বনরুপা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাদল চন্দ্র দে, যোগেন্দ্র দেওয়ান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত  প্রধান শিক্ষক প্রসন্ন কুমার চাকমা এবং শাহ উচ্চ বিদ্যালয়ের  অবসরপ্রাপ্ত স্কাউট শিক্ষক আবুল বশর চৌধুরীকে বিশেস সম্মননা প্রদান করা হয়। এছাড়া শাপলা কাব এ্য্যাওয়ার্ড অর্জন কারী সামসিল আরেফিন, সাকিব মোস্তফা ও মনিষা বড়–য়াকে ক্রেস্ট প্রদান করা হয়। মহান শহীদ দিবস উপলক্ষে জেলা স্কাউটস আয়োজিত চিত্রাংকন ও সুন্দর হাতের লিখন প্রতিযোগিতায় বিজযীদের মাঝেও অনুষ্ঠানে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি। 

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, স্কাউটিং অন্দোলনের মাধ্যমে  শিক্ষার্থীরা উন্নত নৈতি চরিত্রের অধিকারী হিসাবে নিজেদের  গড়ে তোলার  সূযোগ  পেতে হবে।  স্কাউটিং আন্দোলনে সম্পৃক্ত  শিক্ষার্থীরা কখনো বিপদগামী হতে পারে না এবং মূল্যবোধের অবক্ষয়ের মুখে পড়ে না।

 

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যতবেশী এই স্কাউটিং আন্দোলনে সম্পৃক্ত করা যাবে  জাতি তত বেশী উপকৃত হবে তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এই স্কাউটিং আন্দোলন ছড়িয়ে দিতে হবে। শৃংখলাবোধ এবং দায়িত্ববোধের পাশাপাশি স্কাউটিং আন্দোলনের মাধ্যমে দেশাত্ববোধের ও সৃষ্টি হয়।

 

তিনি বলেন স্কাউটিং আন্দোলনের প্রতিষ্ঠাতা যে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে ১৯০৭ সালে  স্কাউটিং আন্দোলনের  সূচনা করেছিল আজ বিশ্বব্যাপী সেই আন্দোলনে সমাদৃত  হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ