• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

সাংবাদিক জামাল উদ্দীনের হত্যার বিচারের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Mar 2016   Sunday

সাংবাদিক মোঃ জামাল  উদ্দীনের হত্যার বিচারের দাবীতে রোববার রাঙামাটিতে মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সংবাদ কর্মী ছাড়াও বিভিন্ন পেশা শ্রেনীর লোকজন অংশ নেন। মানবন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্যে রাখেন স্থানীয় দৈনিক গিরিদর্পন সম্পাদক একেএম মকছুদ আহমেদ, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোয়ার আল হক, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সিএইচটি ২৪.কমের সম্পাদক শামসুল আলম,শান্তিময় চাকমা, রাঙামাটি পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জামাল হোসেন, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি ঝিনুক ত্রিপুরা, সাংবাদিক ফোরামের অর্থ সম্পাদক ইয়াসিন রানা সোহেল প্রমুখ।

 

বক্তারা বলেন, দীর্ঘ নয় বছর অতিবাহিত হলেও রহস্যজনভাবে সাংবাদিক জামাল হত্যার বিচার হয়নি। ধরা-ছোয়ার বাইরে রয়েছে খুনিরা। করা হয়নি সুষ্ঠ তদন্তও। এতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে প্রশাসন। দেশে কোন সাংবাদিক হত্যাকান্ডের বিচার না হওয়ায় মানুষ সরকারের প্রতি আস্থা হারাচ্ছে। তাই সাংবাদিক জামাল হত্যাকান্ডের পূর্ণ তদন্তসহ খুনিদের গ্রেফতারের আওতায় প্রশাসনের প্রতি আহবান জানান বক্তারা।

 

বক্তরা অভিযোগ করে আরও বলেন, শুধুমাত্র রাঙামাটির সাংবাদিক জামাল নয়, দেশের বিভিন্ন স্থানে যেসব সাংবাদিক খুন হয়েছে তারও আজ পর্যন্ত কোন বিচার হয়নি। আদৌ এসব বিচার হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। একের পর এক সাংবাদিক হত্যা এবং এক দশকে একজন সাংবাদিক হত্যার বিচারও শেষ হয়নি বলে অভিযোগ করেন বক্তারা।

 

উল্লেখ্য, ২০০৭ সালে ৫ মার্চ নিখোঁজ হওয়ার পর ৬ মার্চ রাঙামাটি পর্যটন এলাকা থেকে সাংবাদিক জামাল উদ্দীনের লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের  করে তার পরিবার। তিনি বেসরকারি টিভি চ্যানাল এনটিভির, স্থানীয় দৈনিক গিরিদর্পণের বার্তা প্রধান ও দৈনিক বর্তমান বাংলা, বার্তা সংস্থা আবাসে রাঙামাটি জেলা প্রতিনিধি হিসেবে কর্মরর্ত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ