• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

সাংবাদিক জামালে কবরে শ্রদ্ধাঞ্জলি ও বিশেষ দোয়া

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Mar 2016   Monday

সাংবাদিক জামাল উদ্দীনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে সোমবার বিশেষ দোয়ার ও কবর জেয়ারত করা হয়।

 

রাঙামাটির শহরের বনরূপা কেন্দ্রীয় কবরস্থানে সাংবাদিক জামালের  কবরে জেয়ারত ও  পুষ্পস্তবক অর্পন করেন তার পরিবারের সদস্যরা। এছাড়া কাঠালতরী মসজিদের মোয়াজিম এ বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সাংবাদিক জামালের বড় ভাই মো. সালাউদ্দিন করিম (আবু), মো. এম কামাল উদ্দিন আকাঁশ, মো. জাবেদ উদ্দিন  হৃদয়, বোন বানাছা, সাংবাদিক মহুয়া জান্নাত মনি ও ছোট বোন সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু ও মাহাফুজ আলম সজীব বিশেষ দোয়ায় অংশগ্রহণ করেন।

 

জামালের ছোট বোন সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু বলেন, যারা আমার ভাইজানকে হত্যাকারীদের বিচার যদি পৃথিবীর বুকে না হয়, তাহলে আখিরাতে অবশ্যই হবে। আল্লাহর উপর এ বিশ্বাস নিয়ে এখনো বেঁেচ আছেন আমার মা।

জামাল উদ্দিন ১৯৮৩ সালের ২২ ফেব্রুয়ারি রাঙামাটি শহরের কাঠালতলী এলাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মের ৩ বছল পর জামাল উদ্দিনের পিতা আব্দুল আলম (ওয়াশিংটন) মারা যান । পিতার মৃত্যুর পর জামাল উদ্দিন অতি কষ্টে লেখা পড়া শেষ করে পেশাগত জীবনে সফল হতে পেরেছিলেন।

 

উল্লেখ্য, ২০০৭ সালে ৫ মার্চ নিখোঁজ হওয়ার পর ৬ মার্চ রাঙামাটি পর্যটন এলাকায়  তার মৃত দেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের  করে তার পরিবার। তিনি বেসরকারি টিভি চ্যানাল এনটিভির, স্থানীয় দৈনিক গিরিদর্পণের বার্তা প্রধান ও দৈনিক বর্তমান বাংলা, বার্তা সংস্থা আবাসে রাঙামাটি জেলা প্রতিনিধি হিসেবে কর্মরর্ত ছিলেন।

 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ