• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত সংসদীয় কমিটির সভায়
পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Mar 2016   Wednesday

পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে দ্রুত অভিযান শুরু করতে সরকারের প্রতি সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।


বুধবার রাঙামাটিতে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৬ তম বৈঠকে এসব সুপারিশের প্রস্তাব দেয়া হয়েছে।


বৈঠকে সভায় একই সাথে এ কমিটির পক্ষ থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদ খনন করে নাব্যতা রক্ষাসহ হ্রদকে দুর্ষণ মুক্ত করতে সরকারকে প্রকল্প গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।


পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাঙামাটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং, মো. সুবিদ আলী ভূঁইয়া এমপি, এম আবদুল লতিফ এমপি, উষাতন তালুকদার এমপি ও ফিরোজা বেগম (চিনু) এমপি। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরাসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশি¬ষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সকাল ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত স্থায়ী কমিটির বৈঠকে রাঙ্গামাটি পার্বত্য জেলায় গৃহীত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে ও এনজিও সমূহের কার্যক্রম মূল্যায়ন করা হয়।


বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী সাংবাদিকদের বলেন, পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্র উদ্ধার নিয়েও জোর দেয়া হয়েছে। বিষয়টির ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে সুপারিশ করা হবে। পাশাপাশি কাপ্তাই হ্রদকে ব্যবহার করে বহুমাত্রিক আয়ের ক্ষেত্র হিসেবে গড়ে তোলার ওপর বিস্তারিত আলোচনা হয়েছে।

 

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে বিদ্যুৎ উৎপাদনে হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। সংসদীয় সভার গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সবার ঐক্যমতের ভিত্তিতে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, ২ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তির পর পাহাড়ে অবৈধ অস্ত্র আর থাকার কথা নয়। কমিটির বৈঠকে পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণে সকলে একমত হয়েছেন।


উষাতন তালুকদার এমপি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে কারোর কোন আপত্তি থাকার কথা নয়। কিন্তু এই অভিযানে যাতে সাধারণ মানুষ হয়রানী না হয় সে বিষয়ে নজর রাখতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ