• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

আরাকান আর্মী নেতা ডা. রেনিন সো এর জামিন শুনানী ৫ এপ্রিল

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Mar 2016   Wednesday

রাঙামাটিতে আটক মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মী  শীর্ষ নেতা ডা. রেনিন সোসহ  তার তিন সহযোগির জামিন আবেদন গ্রহণ করে আগামী ৫ এপ্রিল জামিনের শুনানীর দিন ধার্য্য করে ফের কারাগারে প্রেরণ করেছেন আদালত।

 

বুধবার সন্ত্রাস দমন আইনের দায়েরকৃত মামলায় পুলিশ রেনিন সো ও তার তিন সহযোগিকে রাঙামাটির জেলা ও দায়রা জজ আদালতে হাজির করলে আসামী পক্ষ এ জামিন আবেদন জানায়।

 

কোর্ট পুলিশের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই খালেদ জানিয়েছেন, রাজস্থলী থানায় দায়েরকৃত জিআর মামলায় বুধবার বেলা এগারোটার সময় গ্রেফতারকৃত আরাকান আর্মী নেতা ড. রেনিন সো ও তার তিন সহযোগিকে আদালতে আনা হয়।  রাঙামাটির সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ কাউসার এর আদালত আসামী পক্ষের জামিন আবেদনটি গ্রহণ করে আগামী ৫ই এপ্রিল শুনানীর দিন ধার্য্য করে মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

 

 উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ আগষ্ট রাতে রাজস্থলীর কলেজ পাড়া থেকে একটি বিলাস বহুল পাকা ভবনে অভিযান চালিয়ে আরাকান আর্মী সদস্য অংনু ইয়ান রাখাইনকে এবং এক দিন পর বাড়ীর ঐ বাড়ীর কেয়ারটেকার জসু অং মারমা ও অং সু অং মারমাকে আটক করে যৌথ বাহিনী। ঘটনার এক মাস পর ১৪ অক্টোবর বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে রাজস্থলীর ইসলামপুর থেকে আটক করা হয় আরাকান আর্মি নেতা ডা. রেনিন সুয়েকে। আটক চারজনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে, মূদ্রা পাচার ও বিদেশী নাগরিক সম্পর্কিত আইন মোট তিনটি মামলা দায়ের করে রাজস্থলী থানা পুলিশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ