• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ অনুর্ধ-১৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে
সৃষ্টি স্পোটিং ক্লাবকে ৫-৪ গোলে হারিয়ে শেখ রাসেল স্পোটিং ক্লাব জয়ী

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Apr 2016   Tuesday

মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ অনুর্ধ-১৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সৃষ্টি স্পোটিং ক্লাবকে ট্রাইবেকারে ৫-৪ গোলে হারিয়ে শেখ রাসেল স্পোটিং ক্লাব জয়ী হয়।

 

রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে রাঙামাটি চিংহ্লামং স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য পুরো ৯০মিনিটের খেলায় পাল্টাপাল্টি দুল দলের আক্রমনে কোন গোল না হওয়ায় এবং নকআউট পদ্ধতিতে খেলা হওয়ায় প্রধান রেফারি ট্রাইবেকারের সিদ্ধান্ত নেন।

 

ট্রাইবেকারে সৃষ্টি স্পোটিং ক্লাবের পক্ষে ৫টি গোল করার সুযোগ পেলে ৪টি গোল দিতে সক্ষম হয় এবং একটি বল জালের বাইরে চলে যায়। অপর দিকে শেখ রাসেল স্পোটিং ক্লাব ৫টির মধ্যে ৫টিই গোল দিতে সক্ষম হয়।

 

অনুষ্ঠিত খেলায় সেরা খেলোয়াড় হিসেবে  শেখ রাসেল স্পোটিং ক্লাবের গোল রক্ষক অর্নব মল্লিক পার্থকে ক্রেষ্ট প্রদান করা হয়। ক্রেষ্ট প্রদান করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদরে সদস্য সাধন মনি চাকমা ও রেমলিয়ানা পাংখোয়া। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে, শফিকুর ইসলাম মুন্না ও সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ