• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন
নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে-রাঙামাটি পৌর মেয়র

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 May 2016   Wednesday

রাঙামাটি পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধূরী বলেছেন,নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে নতুন প্রজন্মকে গড়ে তুলতে সকলকে একসাথে কাজ করতে হবে।

 

বুধবার রাঙামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির  তিনি এ কথা বলেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর কালায়ন চাকমা,সদর উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতণ চাকমা, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান বাবু, স্বর্ণটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমূখ।এসময় রাঙামাটি পৌর এলাকাধীন ১৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সকালে অংশগ্রহন করে কবি অরুন রায় সরকারী প্রাথমিক বিদ্যালয় ও স্বর্ণটিলা প্রাথমিক বিদ্যালয় বিকেলে বীরশ্রেষ্ঠ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়। আগামী ২৮ মে এ টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 

রাঙামাটি পৌরসভামেয়র মোঃ আকবর হোসেন চৌধূরী আরো বলেন, বাংলাদেশের গৌরবময় একটি ইতিহাস রয়েছে, এই গৌরবময় ইতিহাসকে স্বাধীনতা বিরোধীরা বারবার বিকৃত করেছে। এই ইতিহাস বিকৃতিকারীরা এখনো থেমে নেই, তাই প্রাথমিক পর্যায়ে যেসব শিশু-কিশোররা রয়েছে তাদের মাঝে বাংলাদেশের সঠিক ইতিহাস  তুলে ধরতে শিক্ষক,অভিভাবকসহ সকলকে কাজ করতে হবে।

 

পৌর মেয়র বলেন, পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্টের যে আয়োজন তা অব্যাহত রাখার পাশাপাশি রাঙামাটি পৌরএলাকায় যেসব প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেসব শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার সুযোগ সৃষ্টি করতে পৌরসভার পক্ষ থেকে সহযোগীতা অব্যাহত থাকবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ