• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

রমজানে রাঙামাটি শহরে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ নিরাপত্তা জোরদার থাকবে-পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jun 2016   Monday

আসন্ন মাহে রমজান মাসকে সামনে রেখে রাঙামাটি শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে পুলিশ। এজন্য শহরের বিভিন্ন পাড়ায়-মহল্লায় ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল জোরদার করা হবে।

 

সোমবার আসন্ন রমজান মাসকে সামনে রেখে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ইউপি নির্বাচন সম্পন্ন হওয়ায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান এ কথা  জানান।

 

পুলিশ সুপার কার্যালয়ে সম্মেলনে কক্ষে আয়োজিত মতবিনিময় সভায়  এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), শহীদূল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), শাহিন নুর রহমান, সদর সার্কেলের পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল ও কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল রশিদ, রাঙামাটি ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নীতি বিকাশ দত্তসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভায় প্রবীন সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ, রাঙামাটিপ্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ারুল হক,রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, ফাতেমা জান্নাত মুমু, আনোয়ার হোসেন, হিমেল চাকমা প্রমুখ বক্তব্যে রাখেন। এসময় তারা গত ৪ জুন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠান এবং ১১ সদস্যর মোটর সাইকেল চোরের সিন্ডিকেট আটক করতে পারায় পুলিশ সুপার ও তার বাহিনীকে ধন্যবাদ জানান।

 

পুলিশ সুপার আরো বলেন, যাতে কোন ধরণের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটে  সে জন্য বিশেষ নিরাপত্তা স্বার্থে শহরের প্রবেশ মুখে, শিমুলতলী, বনরূপা ও আসামবস্তী এলাকায় অস্থায়ী পুলিশ পোষ্ট স্থাপন করা হবে। তাছাড়া শহরের স্বর্ণটিলা, নারিকেল বাগান ও মৈত্রী বিহার এলাকায় সার্বক্ষণিক পুলিশের নিরাপত্তা বাড়ানো হবে। তিনি এ ব্যাপারে পদক্ষেপ নিতে কতোয়ালী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

 

তিনি বলেন, সবাইয়ের সন্মিলিত প্রচেষ্টায়,সহযোগিতায়, সবাইয়ের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা থাকলে রাঙামাটি   জেলার যে কোন পরিস্থিতি মোকাবেলা ও সমাধান করা সম্ভব।

 

তিনি গেল ৪ জুন রাঙামাটিতে ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্নভাবে আয়োজন করতে পারায় ভোটার, প্রার্থী, নির্বাচনী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ