• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্রের কার্যক্রম উদ্ধোধন ও খামারী সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jun 2016   Friday

রাঙামাটির সদর উপজেলা প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্রের কার্যক্রম উদ্ধোধন ও খামারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার সদর উপজেলা প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।


জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে খামারী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা পিগ ফার্মের সহকারী পরিচালক উত্তম কুমার দাশ, জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেনারী সার্জন দেবরাজ চাকমা ও সদর উপজেলা প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্রের সহকারী ভেটেনারী সিভিল সহকারী প্রীতিরেশ চাকমা।


পরে অতিথিরা প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্রের প্রাঙ্গণে বৃক্ষ রোপন শেষে বর্ণাঢ্য র‌্যালীতে যোগদান করেন। র‌্যালীটি সদর উপজেলা প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্র থেকে শুরু হয়ে শহরের আনন্দ বিহার এলাকায় গিয়ে শেষ হয়।


পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, উন্নত জাতের গবাধী পশু ও হাঁস-মুরগী উৎপাদনের লক্ষ্যে জেলার প্রত্যেক উপজেলায় প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্র রয়েছে। এই উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে খামারীরা প্রাণী ডাক্তারদের কাছ থেকে সু-পরামর্শ গ্রহনের মাধ্যমে উন্নত জাতের সুস্থ সবল গবাধী পশু ও হাঁস-মুরগীর উৎপাদন বাড়াতে পারবে। এতে করে খামারীরা জেলার আমিষের চাহিদা মিটিয়ে বাইরের জেলায়ও রপ্তানি করতে পারবে এবং অর্থনৈতিকভাবেও সাবলম্বী হবে।


তিনি অধিক লাভের আশায় বা কারো প্ররোচনায় বিষযুক্ত খাবার ও মোটাতাজা করণের ঔষুধ প্রাণীদের মধ্যে ব্যবহার না করারও পরামর্শ দিয়ে বলেন, স্বাভাবিক খাবার ও যত্নের মাধ্যমেও প্রাণীদের মোটাতাজা করা সম্ভব।

 

তিনি প্রাণী সম্পদের উন্নয়নে যে কোন ধরনের পরামর্শের জন্য খামারীদের তিনি প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্রে আসার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ