• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে রেশম শিল্পের সুদিন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jun 2016   Saturday

কাপ্তাইয়ে রেশম শিল্পে দুর্দিন কাটিয়ে সুদিনের সম্ভাবনা দেখা দিয়েছে। ইতোমধ্যে প্রশিক্ষনপ্রাপ্ত ওইসব চাষীদের অনেকেই সফলভাবে রেশম উৎপাদনে সক্ষম হয়েছে। যা রেশম শিল্পে আশার আলো সঞ্চারিত হয়েছে।


জানা যায়, রেশম উৎপাদনের লক্ষে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয়ের আর্থিক সহায়তায় চন্দ্রঘোনা আঞ্চলিক রেশম গবেষনা কেন্দ্র তিন বছর মেয়াদী একটি প্রকল্প হাতে নেয়া হয়। যা ২০১২ সালে সম্পন্ন হয়। প্রকল্পের আওতায় প্রায় ৭৫০ জন পাহাড়ী বাঙালী নারী-পুরুষকে রেশম উৎপাদন ও সুতা তৈরির প্রশিক্ষন দেওয়া হয়েছে। প্রশিক্ষনপ্রাপ্ত ওইসব চাষীদের অনেকেই সফলভাবে রেশম উৎপাদনে সক্ষম হয়েছে। যা রেশম শিল্পে আশার আলো সঞ্চারিত হয়েছে।


গবেষনা কেন্দ্রের দক্ষ কর্মী ন্যুচিং মারমা, চিনু বেগম রুমা, ম্রাখ্যাই চিং মারমা ও সম্পা বড়–য়া সিঙ্গেল রিলিং মেশিন ও থাই রিলিং মেশিনে গুটি থেকে উন্নতমানের ২০/২২ ডেনিয়ার সুতা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে। যা প্রতি কেজি ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এ ধরনের পিউর সুতা তৈরির ফলে এ এলাকায় রেশম শিল্পের প্রসার ঘটার উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। উন্নতজাতের রেশম চাষে পারদর্শী হয়ে উঠায় বারঘোনা তনচংগ্যা পাড়াকে আদর্শ রেশম গ্রাম হিসেবে উলে¬খ করেছে চন্দ্রঘোনা আঞ্চলিক রেশম গবেষনা কর্তৃপক্ষ।


আঞ্চলিক রেশম গবেষনা কেন্দ্রের সিনিয়র রিসার্স অফিসার কামনাশীষ দাশ জানান, এ এলাকায় স্থানীয় অধিবাসীদের মধ্যে যে হারে রেশম চাষে উৎসাহ দেখা দিয়েছে তাতে রেশম শিল্পের বন্ধদ্ধার আবারো উন্মোক্ত হওয়ার উজ্জ্বল সম্ভাবনা দেখা যাচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ