• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

কাউখালীতে কৃষকদের প্রশিক্ষণ ও ফলদ চারা বিতরণ

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jul 2016   Thursday

বৃহস্পতিবার রাঙামাটির কাউখালীতে কৃষক-কৃষানীদের প্রশিক্ষণ কর্মশালা ও ফলদ চারা বিতরণ করা হয়েছে।

 

জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের সহযোগিতায় কাউখালীর বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধান অথিতি ছিলেন  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই প্রু চৌধুরী।  কাউখালী উপজেলা পরিষদ এস,এম চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের জেলা প্রশিক্ষন কর্মকর্তা কেপি মল্লিক,কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমা, বেতবুনিয়া মডেল ইউপি চেয়ারম্যান সামশুদোহা চৌধুরী, কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিকূল আলম, ইউপি সদস্য মিলন পালিত,হেলাল উদ্দিন,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সিরাজুল মোস্তফা,উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিদূ ভূষন ও মোঃ তৈয়ব নূর। অনুষ্ঠানে প্রতিটি পরিবারের মধ্যে চল্লিশটি করে চারা বিতরন করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে অংসুই প্রু চৌধুরী বলেন,শরীরের পুষ্টি,ভিটামিন এবং মিনারেলের জন্য ফলের কোন বিকল্প নেই। ফল চাষ করে যেমন পুষ্টির চাহিদা পূরন করা যায় তেমনি অর্থনৈতিক উন্নয়নও ঘটে। পার্বত্য এলাকা থেকে এখন প্রতিবছর শত শত মেট্রিকটন বিভিন্ন  ফল সমতল জেলা গুলোতে রপ্তানী করা হয়।

 

তিনি আরো বলেন শুধু গাছ লাগালে হবেনা এর পরিচর্যা ও করতে হবে। এ ক্ষেত্রে তিনি কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ও কৃষকদের পরামর্শ দিয়ে সহযোগীতা করার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ