• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

নানিয়ারচরে কৃষকদের ফল চাষের আধুনিক কলাকৌশলের প্রশিক্ষণ ও ফলজ চারা বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jul 2016   Saturday

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় কৃষক-কৃষানীদের ফল চাষের আধুনিক কলাকৌশল বিষয়ক শনিবার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও ফলজ চারা বিতরণ করা হয়েছে।


রাঙামাটি কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের সহযোগিতায় নানিয়ারচর উপজেলা হর্টিকালচার সেন্টারে প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ কর্মশাৃলায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ত্রিদীপ কান্তি দাশ। নানিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রনবিকাশ চাকমার সভাপতিত্বে বিশেষ অথিতি ছিলেন রাঙামাটি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক রমনী কান্তি চাকমা, সমাজ উন্নয়নকর্মী দুর্বাশা মনি চাকমা। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা, হর্টিকালচার কর্মকর্তা ও স্থানীয় জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান শেষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মিশ্র ফল বাগান স্থাপন প্রকল্পের আওতায় উপজেলার চার ইউনিয়নের উপকারভোগী ৬৮জন কৃষক-কৃষানী প্রত্যাককে ২০টি আম, ২০টি লিচু চারা এবং নগদ ৫শত টাকা হারে ভাতা প্রদান করেন অতিথিরা।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি। বর্তমান সরকারের গৃহীত পরিবেশবান্ধব কৃষি উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিক সাফল্য দেশ আজ দানা শস্যে স্বয়ংসম্পূর্ণ। বক্তরা বলেন, দানা জাতীয় খাদ্য উৎপাদনের পাশাপাশি আমাদের পতিত জমিগুলোতে ফলের চারা রোপন করতে হবে। অন্যান্য জেলার ন্যায় এ জেলাতেও ফলের চাষ ভালো হয়। এ জেলার ফল বাইরের জেলায় ফরমালিন মুক্ত হিসেবে একটি ব্র্যান্ড হয়ে গেছে। তাই এ জেলার ফলের চাহিদা রয়েছে অনেক। স্বল্প পরিসরে ফল চাষ করে দারিদ্র্য বিমোচন সম্ভব।

 

 কৃষকদের যেসব পতিত জমি রয়েছে সেগুলো ফেলে না রেখে বিভিন্ন ফলের চারা রোপন করে জেলার মানুষের ফলের চাহিদা মেটানোর পাশাপাশি নিজেদের ভাগ্য উন্নয়ন করা সম্ভব বলে বক্তারা মন্তব্য করেন
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ