• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

লামায় খোকন নাথ হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন পালন

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jul 2016   Sunday

লামায় খোকন নাথ এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

 

লামা উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও লামা উপজেলা পরিষদ এবং পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল। আরো উপস্থিত ছিলেন, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা আবু মুছা ফারুকী, ইউপি চেয়ারম্যান ছাচিপ্রু মার্মা, মিন্টু কুমার সেন, আওয়ামীলীগ নেতা বিজয় কান্তি আইচ, ইদ্রিস কোম্পানী, মোঃ রফিক, তাজুল ইসলাম, নূর আলম, থুইনিমং মার্মা, মো. হোসেন বাদশা, মো. জাহেদ উদ্দিন, প্রদীপ কান্তি দাশ, মো. শাহীন সহ প্রমূখ। এছাড়া মানববন্ধনে লামার সর্বস্তরের প্রায় তিন শতাধিক নারী পুরুষ স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করেন।

 

লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক লামা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল নৃশংসভাবে খোকন নাথকে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনতে প্রশাসনকে অনুরোধ জানান। তাছাড়া খোকন নাথের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং তাদের খাওয়া পড়ার বন্দোবস্ত করে দেন। 


উল্লেখ্য, গেল ১৫ জুলাই লামা উপজেলার সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজারের মুদি দোকান কর্মচারী খোকন নাথকে লুলাইং এলাকায় হত্যা করা হয়। এ ঘটনায় সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ