• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

জুরাছড়িতে ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধনী খেলায়
কুসুমছড়ি ক্রীড়া ক্লাবকে ১-৩ গোলে হারিয়ে মোহন স্মৃতি ক্রীড়া ক্লাব জয়ী

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jul 2016   Tuesday

 

কুসুমছড়ি ক্লাব ৩-১ গোলে পরাজিত

মঙ্গলবার জুরাছড়িতে উপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়েছে। উদ্ধোধনী  খেলায় মোহন স্মৃতি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব ৩-১  গোলে  কুসুমছড়ি ক্রীড়া ক্লাবকে পরাজিত করেছে।

 

জুরাছড়ি মোটর সাইকেল মালিক ও চালক সমিতির উদ্যোগে উপজেলা মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা। সমিতির সভাপতি ইমন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, পার্বত্য জনসংহতি সমিতির উপজেল শাখার সাধারণ সম্পাদক সুমিত চাকমা, কাব্বারী অনিল কুমার চাকমা,উপজেলা রির্সোস সেন্টারের ইন্সেটেক্টর মোঃ মরশেদুল আলম। এসময় স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

উদ্ধোধনী খেলায় স্বাগতিক দল হিসেবে উপজেলার একমাত্র সরকারী নিবন্ধিত সেচ্ছা সেবী দয়া মোহন স্মৃতি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব বনাম কুসুমছড়ি ক্রীড়া ক্লাবের  খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দয়া মোহন স্মৃতি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব ৩-১ কসুমছড়ি ক্রীড়া ক্লাবকে পরাজিত করে।  খেলা শেষে বিজয়ী দয়া মোহন স্মৃতি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাবকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা ঘোষিত নগদ প্রাইজ মানি তুলে দেওয়া হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ  চেয়ারম্যান উদয়জয় চাকমা বলেন, সামাজিক ঐক্য, শান্তি ও বিনোদন বিরাজের লক্ষে ক্রীড়ার বিকল্প নেই। খেলাধুলার মধ্যে দিয়ে একে অন্যের প্রতি সম্প্রীতি তৈরী করা সম্ভব।

 

 তিনি আরো বলেন, এলাকায় বিনোদন বলতে কিছুই নেই। র্দীঘ ৭ থেকে ৮ বছর যাবৎ ফুটবল টুর্নামেন্টের স্থগিত রয়েছে। এমন অবস্থায় মোটর সাইকেল মালিক ও চালক সমিতির এ ফুটবল টুর্নামেন্টটি একটি প্রসংশানীয় ও যুগোপযোগী উদ্যোগ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ