• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধনী) আইন- ২০১৬’র খসড়া অনুমোদন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Aug 2016   Tuesday

মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সোমবার ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধনী) আইন, ২০১৬’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। 

 

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন চেয়ারম্যানের একক ক্ষমতা কমিয়ে আইনটি সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।


সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত কেবিনেটের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। 


বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম গণমাধ্যমকর্মীদের জানান, পার্বত্য আঞ্চলিক পরিষদের কোরাম ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আইনে সংশোধনী আনা হয়েছে।


তিনি আরো জানান, ২০১৫ সালের ৯ জানুয়ারি চট্টগ্রাম সার্কিট হাউজে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং সরকারের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের প্রেক্ষিতে মন্ত্রিসভায় এই অনুমোদন দেয়া হয়। এর ফলে পার্বত্য চট্টগ্রাম ভূমি সংস্কার আইনকে আরও যুগোপযোগী করা হল বলেও তিনি উল্লেখ করেন।


তিনি বলেন,আইনের দুটি গুরুত্বপূর্ণ সংশোধন হচ্ছে, চেয়ারম্যানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং কোরাম পূরণ। চেয়ারম্যানের ক্ষমতা প্রসঙ্গে মোহাম্মদ শফিউল আলম বলেন, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশ বিদ্যমান আইনে চেয়ারম্যানের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হতো। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন-২০১৬ প্রস্তাবে চেয়ারম্যানসহ কমিশনের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।


কমিশনের গঠন সম্পর্কে তিনি বলেন, সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হবেন। এছাড়া, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সংশ্লিষ্ট চেয়ারম্যান বা তার প্রতিনিধি, তিন পার্বত্য জেলা পরিষদের সংশ্লিষ্ট চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রামের তিন সার্কেল চিফ, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এই কমিশনের সদস্য হবেন।


কোরাম প্রসঙ্গে মন্ত্রপরিষদ বিভাগের সচিব বলেন, নয় সদস্যের কমিশন বৈঠকে বিদ্যমান আইনে চেয়ারম্যানসহ ৩ জন হলে কোরাম হতো। সংশোধিত প্রস্তাবে চেয়ারম্যানসহ ৪ সদস্য উপস্থিত হলেই কোরাম হবে।


তিনি জানান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের প্রস্তাবে বিদ্যমান আইনের কিছু জায়গায় স্পষ্ট করা হয়েছে সংশোধিত আইনে।


ভেটিং শেষে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন নিয়ে আইনটি পাসের জন্য জাতীয় সংসদে যাবে জানিয়ে সচিব বলেন, ‘সংসদ যেহেতু দুই মাস পরে বসবে, তাই ইমারজেন্সি বিবেচনায় এটাকে অধ্যাদেশ আকারে জারির সিদ্ধান্ত হয়েছে।’


মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সব প্রস্তাবই যুক্ত করা হয়েছে। এছাড়া সামরিক-বেসামরিক অন্যদেরও মতামত নেয়া হয়েছে।’


এছাড়া, জাতীয় ই-সেবা আইন-২০১৫ এর খসড়ার বিষয়ে মন্ত্রিসভায় ইতোপূর্বে নেয়া সিদ্ধান্তও বাতিলের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।


এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “ই-সেবাটা ছোট পরিসরের আইন হয়ে যায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে তারা বড় আইন করবে যার নাম হবে- ন্যাশনাল এন্ট্রারপ্রাইজ আর্কিটেকচার অ্যাক্ট (এনইএএ)। এই আইনের মধ্যে সব কিছু আসবে। ই-সেবাও এর মধ্যে আসবে। (সূত্র বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস)। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ