• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

মানিকছড়িতে নিবিচ্ছন্ন বিদ্যূতের দাবীতে ব্যবসায়ীদের ধর্মঘট ও অফিস ঘেরাও কর্মসূচি পালন

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Aug 2016   Monday

সোমবার খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বিদ্যুতের ধারাবাহিক লোডশেডিং-এর নামে গ্রাহক হয়রানীর প্রতিবাদে আধা বেলা ধর্মঘট ও বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচী পালন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।


কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল থেকে মানিকছড়ি, মহামুনি ও তিনটহরী বাজারের সহস্রাধিক দোকান-পাট বন্ধ রেখে আধা-বেলা ধর্মঘট ও বিদ্যুৎ অফিস ঘেরা করেন স্থানীয় ব্যবসায়ীরা। সকাল থেকে বাজারের শতশত দোকান-পাট বন্ধ রেখে ব্যবসায়ীরা মিছিলসহ রাস্তায় নেমে আসে। সকাল-১০ থেকে ১২ পর্যন্ত সকল ব্যবসায়ী চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ ও বিদ্যুৎ অফিস ঘেরাও করে রাখেন।

 

পরে সেখানে বিদ্যুৎ কর্মকর্তার দুর্নীতি ও গ্রাহক হয়রানীর তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা মো. নুর ইসলাম, মো. আকতার হোসেন ভূইঁয়া, মো. কাউচার হামিদ প্রমূখ। সমাবেশের এক পর্যায়ে মানিকছড়ি গিরি মৈত্রী ডিগ্রী কলেজ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়। বিদ্যুৎ অফিস ঘেরাওকালে পৌঁনে ১ ঘন্টা চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর চেষ্টায় সড়কে গাড়ী চলাচল স্বাভাবিক হয়।


এছাড়া কর্মসূচির অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। এ সময় বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম, জেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ.রাজ্জাক।


এ প্রসঙ্গে জানতে চাইলে আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী মো. জিয়া উদ্দীন অসুস্থতার কারণে ছুটিতে থাকায় মুঠোফোনে বলেন, এখানকার বিদ্যুৎ সমস্যাটি স্থানীয় সমস্যা না। বিদ্যুৎ বিভ্রাট কিংবা লোডশেডিং নিয়ন্ত্রণ হয় চট্টগ্রামের হাটহাজারী সাব স্টেশন থেকে। ফলে অহেতুক এ বিষয়ে স্থানীয় বিদ্যুৎ সংশ্লিষ্টদের দোষারোপ করা হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ