• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে আখ চাষ উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Sep 2016   Monday

সোমবার রাঙামাটিতে আখ চাষ উন্নয়ন শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় এবং পার্বত্য চট্টগ্রামে ইক্ষু চাষ সম্প্রসারনের জন্য পাইলট প্রকল্প (৩য় পর্যায়)’র আওতায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। 

 

অনুষ্ঠানে ইশ্বরদী, পাবনার বাংলাদেশ সুগার ক্রপ রিসার্স ইন্সটিটিউট (বিএসআরআই) এর পরিচালক গবেষনা ও প্রকল্প পরিচালক ডঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পার্বত্য অঞ্চলের অতিরিক্ত পরিচালক হারুন অর রশীদ,  কৃষি বিভাগের দায়িত্বপ্রাপ্ত জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙামাটির উপ-পরিচালক রমনী কান্তি চাকমা।

 

স্বাগত বক্তব্য রাখেন বিএসআরআই রাঙামাটি উপকেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ কৃষিবিদ ধনেশ্বর তংচঙ্গ্যা। কর্মশালায় পার্বত্য চট্টগ্রামে আখচাষে সম্ভবনা নিয়ে মূল তথ্য উপস্থাপন করেন বিএসআরআই বান্দরবান উপকেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ কৃষিবিদ ক্যছেন। কর্মশালায় রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের কৃষিবিদ, এনজিও কর্মী ও বিভিন্ন পেশাজীবির ব্যাক্তিবর্গসহ সাধারণ চাষীরা অংশ নেন।

 

এর আগে কর্মশালায় মুক্ত আলোচনায় বক্তরা পার্বত্য চট্টগ্রামের পরিবেশ ও আবাহাওয়া উপযোগী আখের বীজ উৎপাদনে পর্যাপ্ত গবেষনার জন্য স্থায়ী গবেষনা কেন্দ্র, কৃষি সর্ম্পকিত প্রতিষ্ঠানগুলো সমন্বিত কার্যক্রম, মিডিয়ার প্রচারনা বাড়ানোসহ স্থানীয় কৃষকদেরকে আখ ও তার সাথে সাথীফসলের চাষ বাড়াতে উদযোগ বাড়ানোর পরামর্শ দেন।

 

প্রধান অতিথির জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, পার্বত্য এলাকায় যেভাবে তামাক চাষ গেড়ে বসেছে তা এই এলাকার জন্য অভিশাপ। ব্যাপক আখ চাষের মাধ্যমে এ তামাক চাষের বিলুপ্ত ঘটাতে হবে। আখ চাষের উন্নয়নে কৃষকদেরকে উদ্বুদ্ধ করা গেলে পার্বত্য অঞ্চলের কৃষি অর্থনীতিতে আখ চাষ একদিকে যেমন লাভজনক ফসল হয়ে উঠবে তেমনী পার্বত্য অঞ্চলে ঝেঁকে বসা অভিসপ্ত তামাক চাষের বিলুপ্ত ঘটবে।

 

তিনি আরো বলেন, চাষীদের তামাকচাষে নীরৎসাহিত করতে আখচাষে ব্যপক প্রনোদনা, সহজ ঋণ সুবিধা ও কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করতে হবে। চাষীদের ইক্ষুর পাশাপাশি সাথী ফসল চাষে উৎসাহিত করতে হবে। আর এজন্য মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের আধুনিক ও উন্নত প্রযুক্তি সম্পর্কে ধ্যন ধারনা দিয়ে প্রশিক্ষণ প্রদানের করতে হবে।

 

তিনি পার্বত্য চট্টগ্রামে আঁখ চাষের অপার সম্ভাবনা রয়েছে। এ সম্ভবনাকে কাজে লাগাতে পার্বত্য এলাকায় স্থায়ী ইক্ষু গবেষনা কেন্দ্র স্থাপনের পরিকল্পনার জন্য গুরুত্বারোপ করেন।

 

তিনি বলেন, কৃষির বিভিন্ন ফসলের ন্যয় আখ কিংবা ইক্ষু এবং তার সাথে সাথীফসল হিসেবে বিভিন্ন ফসলের চাষ করা সম্ভব। এই চাষাবাদ করে এখানকার চাষীরা যেন নিজেদের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটাতে পারে সে লক্ষ্যে স্থানীয় কৃষিবিদদের কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ