• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

জুমে পাকা ধান কাটা উপলক্ষে রাঙামাটিতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Sep 2016   Tuesday

পাহাড়ে জুম চাষের পাকা ধান কাটা উপলক্ষে সোমবার রাঙামাটিতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।


জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শুকরছড়ি এলাকায় জুমচাষী রঞ্জন চাকমার জুমের পাকা ধান কাটার উদ্ধোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রমণী কান্তি চাকমা। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক তপণ কুমার পাল, সদর উপজেলা কৃষি কর্মকর্তা অপপ্রু মারমা, শান্তি চাকমা ও সুস্মিতা চাকমা। অনুষ্ঠানে স্থানীয় জুমিয়ারা অংশ গ্রহন নেন।


অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রমণী কান্তি চাকমা স্থানীয় জুম চাষীদের কিভাবে পাহাড়ে জুম চাষ করলে ভাল পাওয়া যাবে সে সম্পর্কে পরামর্শ প্রদান করেন।


পরে তিনি সাংবাদিকদের জানান, বর্তমানে পাহাড়ে জুম ধানের পাকা ধান কাটার মৌসুম চলছে। এ বছর জুম ধানের ফলন ভাল হয়েছে। রাঙামাটির দশ উপজেলায় ৬ হাজার ২৫ হেক্টর জমিতে জুম ধানের চাষ করা হয়েছে। এ বছর জুম চাষের লক্ষ্যমাত্র ছিল ৬ হাজার ৬শ হেক্টর। যা গত বছরে তুলনায় এ বছর ৬শ হেক্টর কম চাষ হয়েছে। এ বছর প্রতি হেক্টরে গড়ে ১ দশমিক ২ মেট্রিক টন জুম ধান উৎপাদিত হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ