• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

সিম্বল অফ রাঙামাটি ঝুলন্ত সেতু পানিতে ডুবে যাওয়ায় পর্যটকদের চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Sep 2016   Sunday

সিম্বল অফ রাঙামাটি ঝুলন্ত সেতু পর্যটকদের জন্য চলাচল বন্ধ করে দিয়েছেন পর্যটন কর্তৃপক্ষ। কয়েক দিনের প্রবল বর্ষনে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কাপ্তাই হ্রদের পানিরর উচ্চতা বাড়ার কারণে পর্যটনের ঝুলন্ত সেতুতে প্রায় এক ফুট পানিতে উঠায় রোববার বিকাল ৪টা থেকে ঝুলন্ত সেতু উপর দিয়ে চলাচল বন্ধ দেওয়া হয়েছে। 


উল্লেখ্য, ১৯৮৪ সালের দিকে পর্যটন কর্পোরেশন পর্যটকদের সুবিধার্থে ও বিনোদনের জন্য দুই পাহাড়ের মাঝখানে তৈরী করে আকর্ষনীয় ঝুলন্ত সেতু। এ ঝুলন্ত সেতুর পূর্বের দিকে তাকালে দেখা মিলে অপূর্ব স্বচ্ছ জলরাশিসহ নৈসর্গিক সবুজ পাহাড়। এ ঝুলন্ত সেতুটি রাঙামাটির সিম্বল হিসেবেও পরিচিত।

 

রাঙামাটি সরকারী পর্যটন কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধির কারণে আজ রোববার সকালের দিকে পর্যটনের ঝুলন্ত সেতুর পাতাতনে পানি উঠে যায়। এতে পর্যটকদের চলাচল নিরাপদ রাখতে এবং ঝুলন্ত সেতুর ঝুঁকি এড়াতে রোববার বিকাল ৪টা থেকে ঝুলন্ত সেতু উপর দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।


এদিকে পর্যটন ঝুলন্ত সেতুর প্রায় এক ফুট পানি উঠায় বেড়াতে আসা অনেক পর্যটক আকর্ষনীয় ঝুলন্ত সেতুতে ভ্রমন করতে না পেরে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।


রাঙামাটি সরকারী পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ঝুলন্ত সেতুতে পানি উঠায় পর্যটনের উর্দ্ধতন কর্তৃপক্ষ ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। এতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে পর্যটকদের চলাচল নিরাপদ রাখতে এবং ঝুলন্ত সেতুর ঝুঁকি এড়াতে আজ রোববার বিকাল ৪টা থেকে ঝুলন্ত সেতু উপর দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।


তিনি আরো জানান, হ্রদের পানির উচ্চতা কমে গেলে ঝুলন্ত সেতুর উপর দিয়ে চলাচলের জন্য খুলে দেওয়া হবে। আশা করছি আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টিপাত না হলে হ্রদে পানির উচ্চতা কমে আসবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ