• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

জুরাছড়িতে হতদরিদ্রদের মাঝে ১০টাকার দামে চাউল বিক্রির উদ্ধোধন

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Oct 2016   Saturday

রাঙামাটির জুরাছড়িতে হতদরিদ্রদের মাঝে ১০টাকার দামে চাউল  বিক্রির উদ্ধোধন করা হয়েছে।

 

শনিবার এ কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী ও ভাইস চেয়ারম্যান রিটন চাকমা।  এ সময় খাদ্য নিয়ন্ত্রক শ্যাম প্রসাদ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধানা নন্দ চাকমা, বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ কাসেম, উক্ত জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউনিয়নের ডিলারগণসহ স্থানীয় হেডম্যান-কার্ব্বারী ও ইউনিয়ন পরিষদের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

 

পরে হতদরিদ্রদের মাঝে খাদ্য অধিদপ্তরের কর্তৃক নিয়োগ প্রাপ্ত ৪টি ডিলারের দোকানে প্রতি কেজি ১০ টাকা হারে প্রতিজনকে ৩০ কেজি করে বিতরণ করা হয়।

 

বিতরণ অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান রিটন চাকমা বলেন, দুর্গম এলাকার মানুষ আর অর্ধহারে, অনাহারে থাকবে না। বর্তমান সরকার দরিদ্রদের জন্য  খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা মূল্যে চাউল বিক্রয় কার্যক্রম বাস্তবায়ন করছে।

 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শ্যাম প্রসাদ বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী “খাদ্য বান্ধব কর্মসূচীর মাধ্যমে জুরাছড়ি ২১১ জন, বনযোগীছড়া ১৩৫ জন, মৈদং ১৪০ জন ও দুমদুম্যা ইউনিয়নে ১৭১ জন হতদরিদ্রদের মাঝে প্রতিজনকে ১০ টাকা কেজি হারে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ