• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

এফএও`র বাংলাদেশের আবাসিক প্রতিনিধি মাইক রবসনের জুরাছড়িতে প্রকল্প পরিদর্শন

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Oct 2016   Wednesday

বুধবার পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি নিশ্চিত করণ প্রকল্পের পরিদর্শন করেছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশের আবাসিক প্রতিনিধি মাইক রবসন। বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র জুরাছড়ি উপজেলায় মৈদং ইউনিয়নে এ প্রকল্পের বাস্তবায়ন করছে। 

 

মৈদং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বরুন তালুকদাদের বাড়ীর প্রাঙ্গনে আয়োজতি পরিদশর্ন উপলক্ষে প্রকল্পের উপকারভোগী ও স্থানীয় জনপ্রতিনিধিদের  বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভায় প্রধান অতিথি ছিলেন এফএও`র বাংলাদেশের আবাসিক প্রতিনিধি মাইক রবসন।

 

ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি নিশ্চিত করণ প্রকল্পের ব্যবস্থাপক জুলিয়া রে, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, প্রকল্প উপদেষ্টা পপন কুমার চাকমা, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা আশিকা নির্বাহী পরিচালক বিপ্লব চাকমাসহ স্থানীয় হেডম্যান, কার্ব্বারী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।


এর আগে এফএও’র প্রতিনিধি মাইক রবসন, জুলিয়া রে, প্রকল্প উপদেষ্টা পপন কুমার চাকমা, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা আশিকা নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা সুবিধা ভোগীদের বাড়ী পরির্দশন করেন।


প্রধান অতিথির বক্তব্যে এফএও প্রতিনিধি মাইক রবস বলেন, পার্বত্য চট্টগ্রামে বিগত ইদুর বন্যায় ক্ষতিগ্রস্থ্য জুমিয়াদের খাদ্য ও পুষ্টি নিশ্চিত করনে এ প্রকল্প গ্রহণ করা হয়। এ প্রকল্প বাস্তবায়নে অনেক জুমিয়ারা খাদ্য ও পুষ্টি নিশ্চিত হয়েছে। সুতরাং প্রকল্পের প্রশিক্ষণ ও উপকরণ যথাযথ কাজে লাগানো সম্ভব হলে খাদ্য ও পুষ্টি নিশ্চিত করা সম্ভব।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, বর্তমান সরকার দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে স্বক্ষম হয়েছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানী করা হচ্ছে চাল। এছাড়া পার্বত্য এলাকার পিছিয়ে পরা জনগোষ্ঠীদের খাদ্য নিরাপত্তার উন্নয়নে সরকারের পাশাপাশি ইউএনডিপির দাতা সংস্থাগুলো নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।


তিনি আরো বলেন,প্রকল্পের সুবিধাভোগীদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে রূপান্তর করা হবে। নিজেদের মানব সম্পদে রূপান্তর করা সম্ভব হলে এলাকায় অর্থ নৈতিক ভাবে উন্নয়ন আসবে।


মৈং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা প্রকল্পের দাতা সংস্থা ও বাস্তবায়ন সংস্থাকে স্বাগত জানিয়ে বলেন, রাঙামাটি জেলার জুরাছড়ির এ ইউনিয়নের বাসবাসরত অধিকাংশ জনগোষ্ঠী জুমিয়া ও হতদরিদ্র। সুতরাং এ প্রকল্প বাস্তবায়ত হলে জুমিয়াদের উপকার বয়ে আনবে।


তিনি দাতা ও বাস্তবায়নকারী সংস্থাকে সুবিধাভোগী ৫শ পরিবার থেকে ১ হাজার ৫শ পরিবারকে এ প্রকল্পের আওয়াতায় আনার অনুরোধ জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ