• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    
 
ads

সিআইপিডি’র উদ্যোগে দুরছড়ি বাজারের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩`শ পরিবারকে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Oct 2016   Friday

বেসরকারী উন্নয়ন সংস্থা সেন্টার ফর ইন্টিগ্রেটেড প্রোগ্রাম এন্ড ডেভেলপমেন্ট (সিআইপিডি) এর উদ্যোগে বাঘাইছড়ির দুরছড়ি বাজারের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩`শ পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

 

গেল বৃহস্পতিবার ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলাম ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, বাঘাইছড়ি থানা ইনচার্জ, সিআইপিডি’র সাধারণ সম্পাদক যশেশ্বর চাকমা, সিআইপিডি’র নির্বাহী কর্মকর্তা জনলাল চাকমা ও স্থানীয় জন প্রতিনিধিরা।

 

এর আগে গেল ২০ অক্টোবর দুরছড়ি বাজারের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩`শ পরিবারের ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়।


সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার তাজুল ইসলাম বলেন সিআইপিডি এর দুর্গতদের পাছে দাড়াঁনোর উদ্যোগ খুবই প্রশংসনীয়। তিনি ত্রাণ সহায়তার দেওয়ার জন্য সিআইপিডিকে ধন্যবাদ জানান ও সকলকে ধৈর্য্য সহকারে এই দুর্যোগ মোকাবেলা করার আহ্বান করেন।


উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা বলেন, ভবিষ্যতে যাতে এরূপ দুর্ঘটনা না ঘটে সবাইকে সচেতন হতে হবে ও ফায়ার ব্রিগ্রেড যেন কাজ করতে পারে সেজন্য এখনই পরিকল্পিতভাবে রাস্তা ও গলি প্রসস্থ রেখে দোকান তুলতে হবে।


খেদারমারা ইউনিয়ন চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা ত্রাণ নিয়ে এগিয়ে আসার জন্য সিআইপিডিকে ধন্যবাদ জানান ও তিনি সরকারী ও বেসরকারী সংস্থাকে মানবিক সাহাষ্য প্রদানের আহ্বান জানান।


সিআইপিডি’র নির্বাহী কর্মকর্তা জনলাল চাকমা বলেন, সিআইপিডি ২০০১ সাল থেকে বাঘাইছড়ি উপজেলায় খাদ্য নিরাপত্তা, শিক্ষা, সমাজ উন্নয়নমূলক কাজ করে আসছে। এই উন্নয়ন কাজের মাধ্যমে সিআইপিডি ক্ষতিগ্রস্থ পরিবারসমূহের পাশে দাড়াঁবার অভিপ্রায় নিয়ে সীমিত সামর্থ নিয়ে এই ত্রাণ বিতরণ করছে।

 

তিনি ভবিষ্যতে এখানে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। বাঘাইছড়ি থানা ইনচার্জ বলেন ফায়ার ব্রিগ্রেড না থাকলে স্যালো মেসিন দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা থাকেলে কিছু দোকান রক্ষা করা যেত। তিনিও পরিকল্পিতভাবে রাস্তা ও গলি প্রসস্থ রেখে দোকান তোলার গুরুত্বারোপ করেন।


বাজার কমিটির সভাপতি জনাব খায়ের আহাম্মদ এই অগ্নিকান্ডে ব্যবসায়ীদের ক্ষতি পুরণের জন্য সরকারী ও বেবসরকারী সাহায্য প্রযোজন উল্লেখ করে ত্রাণ সহায়তার দেওয়ার জন্য সিআইপিডিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


উল্লেখ্য, গেল ২০ অক্টোবর এক অকস্মিক অগ্নিকান্ডে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারের ২৫০ টি দোকানসহ বসতবাড়ী সম্পূর্ন পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্থ হন ৩শ পরিবার।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ