• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

কাউখালীতে ২০ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ জব্দ

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Oct 2016   Saturday

রাঙামাটির কাউখালী উপজেলা সদরের একটি করাত কল থেকে পাচারের জন্য মজুদকৃত প্রায় চারশতাধিক ঘনফুট অবৈধ সেগুন কাঠ আটক করেছে বন বিভাগ।

 

স্থানীয় সেনাবাহিনীর সহায়তায় বন বিভাগ বৃহস্পতিবার মধ্যরাত অভিযান চালিয়ে এ কাঠ উদ্ধার করে। এসব গোল কাঠের বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা হবে বলে দাবী করেছেন খাসখালী বিট কর্মকর্তা নুর হোসেন। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

কাউখালীর খাসখালী রেঞ্জের বিট অফিসার নুর হোসেন জানান, পাচারের জন্য এসব চোরাই কাঠ মজুদ করা হয়েছিল। তবে আটককৃত এসব কাঠের মালিকানা কেউ স্বীকার না করায় অজ্ঞাত নামা ব্যক্তির নামে বন আইনে মামলা দায়ের করার প্র¯‘তি চলছে। বৃহস্পতিবার মধ্যরাতে আটককৃত এসব কাঠ শুক্রবার দুপুরে ট্রাক বোঝাই করে কলমপতি বিট কার্যালয়ে নেয়া হয়েছে। শুক্রবার গননা শেষে প্রায় পাঁচশত বিশ পিস সেগুন কাঠ আটকের কথা জানায় বন বিভাগ। যার বাজার মূল্য বিশ লক্ষ টাকা ছাড়াবে বলে জানিয়ে সংশ্লিষ্ট বন বিভাগ।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, বনবিভাগসহ প্রশাসনের সব মহলকে ম্যানেজ করেই তাঁরা ব্যবসা করে আসছিলেন। হঠাৎ করে এমন অভিযান চালানো হবে জানলে এই বিপুল পরিমাণ কাঠ মজুদ করতেন না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ