• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

রাঙামাটি শহরে পুলিশের গাড়ী চাপায় গুরুত্বর আহত ১

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Oct 2016   Saturday

রাঙামাটি পুলিশের সাদা ব্যানের চাপায় মারাত্মক আহত হয়েছে সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু’র বড় ভাই এম কামাল উদ্দীন আকাঁশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের সংযোগ বাঁধ (ফিসারি বাঁধ) এ ঘটনা ঘটেছে।

 

প্রত্যক্ষদর্শীদের তথ্য সূত্রে জানা গেছে. শহরের সংযোগ বাঁধ (ফিরানি বাঁধ) এলাকায় পুলিশের সাদা ব্যানটা বেপরোয়া গতিতে আসছিল। দুটি সিএনজিকে অবারটেক করে গাড়িটি এগিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলসহ চাপা দেয় কামালকে । এসময় নিজেকে রক্ষা করতে গিয়ে কামাল মোটরসাইকেল নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িসহ পড়ে গিয়ে মানাত্মক আঘাত পান। তাকে ফেলে ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায় চালক। এসময় স্থানীয় সিএনজি চালক ও যাত্রীরা আহত কামালকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যায়। তার পায়ে ও শরীরে বিভিন্ন স্থানে আঘাত পায়।

 

রাঙামাটি সদর হাসপাতাল সূত্রে জানা যায়, কামালের পায়ে ১৫থেকে ২০ সেলাই করা হয়েছে। সড়ক দূর্ঘটনায় শরীরের বিভিন্ন স্থানে আঘাতও পায়। বাকি পরীক্ষাগুলো করার পর তার পায়ের অবস্থা সর্ম্পকে নিশ্চিত করা যাবে।

 

অভিযোগ রয়েছে, রাঙামাটি পুলিশ বহণকারী এ ব্যানটি কোন আইনী নিয়ম শৃঙ্খলাকে তোয়াকা না করে চলাচল করে। এ গাড়ি চাপায় নিহত হয় রাঙামাটি শহরের কাঠালতলী পাড়ার মো. ছাদ্দাম হোসেন নামে এক কিশোর। এছাড়া প্রায় সময় সড়কে চলাকালে বিভিন্ন গাড়িকে চাপা দেওয়ারও অভিযোগ রয়েছে।

 

এদিকে, ঘটনায় খবর পেয়ে যান রাঙামাটি পৌর প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দীন। এসময় তিনি এ ঘটনা উদ্বেগ প্রকাশ করেন। পুলিশ বহনকারী  এ সাদা ব্যানে আগেও বেশ কয়েকজন সড়ক দূর্ঘটনার শিকার হয়ে ছিল। তিনি দোষী চালকের শাস্তির দাবি জানান।

 

রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল জানিয়েছেন দোষী চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ