• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

পার্বত্য ভূমি কমিশন আইন বাতিলের দাবীতে রাঙামাটিতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কালো পতাকা মিছিল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Nov 2016   Wednesday

বুধবার পার্বত্য ভূমি কমিশন আইন বাতিলের দাবীতে রাঙামাটিতে কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

 

জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে প্রতিবাদ সমাবেশ পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি শাব্বির আহম্মেদের সভাপতিতে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি শাব্বির আহম্মদ। বক্তব্য রাখেন সংগঠনের খাগড়াছড়ি জেলা সিনিয়র সহসভাপতি মোঃ মাঈনুদ্দিন, খাগড়াড়ি জেলা সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর এস.এম মাসুম রানা, রাঙাামাটি জেলার সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান , রাঙ্গামাটি কলেজ কমিটির সভাপতি নজরুল ইসলাম, পার্বত্য শ্রমিক পরিষদ এর মোঃ ইউসুফ প্রমূখ। সমাবেশ পরিচালনা করেন পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।


এর আগে কাঠালতলীস্থ পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা কার্যালয় থেকে কালো পতাকা মিছিল নিয়ে জেলা প্রশাসন চত্বর কার্যালয় গিয়ে শেষ হয়।

 

বক্তারা দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখতে অবিলম্বে বৈষম্য মূলক পার্বত্য চুক্তি বাতিলের জন্য সরকারকে উদ্যোগ নেয়ার আহবান জানিয়ে বলেন, পার্বত্য চুক্তি করার কারণে পাহাড়ের বৃহৎ জনগোষ্ঠী বাঙ্গালীদের অধিকার সম্পূর্ণভাবে খর্ব করা হয়েছে। তিনি অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন নামক কালো আইন ও তার মাধ্যমে গঠিত কমিশন বাতিলের জোর দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ