• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

সন্ত্রাস,জঙ্গিবাদ, আইন শৃংখলা, মাদক নিয়ন্ত্রন বিষয়ক বিজিবি’র মতবিনিময় সভা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Nov 2016   Tuesday

জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, আইন-শৃংখলা বাহিনী, সাংবাদিক এবং সমাজের নেতৃ স্হানীয় ব্যক্তিবর্গ দের নিয়ে সন্ত্রাস,জঙ্গিবাদ,আইন শৃংখলা, মাদক নিয়ন্ত্রন বিষয়ক এক মত বিনিময় সভা সোমবার কাপ্তাই ১৯ বিজিবির সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।

 

১৯ বিজিবির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল আশরাফুল ইসলাম। ১৯ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আশরাকুর রাহাত সিদ্দিকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা,  মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত রন্জন কুমার সামন্ত, কর্ণফুলি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ এইস এম বেলাল চৌধুরী, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের উপ-পরিচালক ডা. প্রবির খিয়াং,  চন্দ্রঘোনা ইউ পি চেয়ারম্যান বিপ্লব মার্মা, ৪ নং কাপ্তাই ইউ পি চেয়ারম্যান আব্দুল লতিফ, ৫ নং ওয়াগ্গা ইউ পি চেয়ারম্যান চিরন্জিত তংচংগ্যা, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন, কেপিএম এর প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম সাইফুল, বিএসপিআইএর ভারপ্রাপ্ত অধিনায়ক মাহাবুব আলম, সাংবাদিক  কবির হোসেন এবং সাংবাদিক ঝুলন দত্ত।

 

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল আশরাফুল ইসলাম বলেন, সকলকে শিক্ষিত হতে হবে। পরিবার থেকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। দেশের কষ্টার্জিত স্বাধীনতা আমরা নষ্ট হতে দেবো না। তাই দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সকলকে এক সাথে কাজ করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ