• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে আইন সহায়তা প্রদান ও মামলা দ্রুত নিষ্পত্তি নিশ্চিতকরণ শীর্ষক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Dec 2016   Thursday

বৃহস্পতিবার রাঙামাটিতে “আইন সহায়তা প্রদান ও মামলাসমুহ দ্রুত নিষ্পত্তি নিশ্চিতকরনে করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে কমিউনিটি লিগ্যাল সার্ভিস প্রকল্পের সহযোগীতায় ব্লাস্ট এবং রাঙামাটি জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন  রাঙামাটির সিনিয়র বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহাম্মদ কাওসার।  জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট প্রতিম রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাম্স উদ্দিন খালেদ,জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য বাঞ্ছিতা চাকমা, রাঙামাটি জেলা ও দায়রা জজ পিপি এ্যাডভোকেট রফিকুল ইসলাম।

 

সভার বিষয় ভিত্তিক প্যানেল আলোচক ছিলেন, এ্যাডভোকেট দীপেন দ্ওেয়ান, এ্যাডভোকেট মোক্তার আহমেদ, এ্যাডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যা। সভায় বক্তব্য দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা আলী।  সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ও দায়রা জজ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মো: মহসিন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ঝুমু সরকার। সভার সঞ্চালনা করেন ব্লাস্ট ইউনিট সমন্বয়কারী এ্যাড, জুয়েল দেওয়ান ও সালিশ কর্মকর্তা রাঙাবী তঞ্চঙ্গ্যা সভা শেষে আইনজীবী সমিতির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

প্রধান অতিথি তার বক্তব্যে রাঙামাটির সিনিয়র বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহাম্মদ কাওসার বলেন ন্যায়বিচার নিশ্চিত করার জন্য জেলা আইনগত সহায়তা কমিটি যেভাবে কাজ করছে তেমনি বেসরকারী সংস্থা হিসেবে ব্লাস্ট কাজ করে যাচ্ছে। ডিলাক এবং ব্লাস্টের কাজের মাধ্যমে একটা সমন্বয় থাকলে দরিদ্র বঞ্চিতদের ন্যায়বিচার পাওয়াটা আরও অধিকতর সহজ হবে ।

 

বিশেষ অতিথির বক্তব্যে বাঞ্চিতা চাকমা বলেন, আমাদের প্রত্যেকের আইনী আশ্রয় লাভের যে অধিকার রয়েছে তা তৃণমূল পর্যায়ে মানুষদের কাছে পৌঁছে দ্ওেয়া তাদের আরও সচেতন করা দরকার।

 

উল্লেখ্য, মতবিনিময় মূলত আইন সহায়তা প্রদান ও মামলাসমুহ দ্রুত নিষ্পত্তি নিশ্চিতকরণে বিজ্ঞ বিচারক ও আইনজীবীদের করণীয় বিষয়গুলো পর্যালোচনার জন্য ব্লাস্ট রাঙামাটি ইউনিট এই সভার আয়োজন করে। এছাড়াও এ সবার মূল উদ্দেশ্য স্থানীয় পর্যায়ে সরকারী ও বেসরকারী বিনামুল্যে আইনী সহায়তা কিভাবে আরো সহজ প্রাপ্য করা যায় তা নির্ধারণ করা।

 

এছাড়া আদালতে বিদ্যমান মামলাসমুহ বিশেষত বন মামলা সমুহ দ্রত নিষ্পত্তি কিভাবে নিশ্চিত করা যায় তা নির্ধারণ করা। আইনী সহায়তা প্রদানে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা চিহ্নিত করা এবং তা দুরীকরনে করণীয়গুলো নির্ণয় করা এবং আইন সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে সরকারী ও বেসরকারী পর্যায়ে সমন্বয় বৃদ্ধির পন্থাগুলো নির্ণয় করা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ