• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    
 
ads

কাপ্তাইয়ে পুত্রের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2016   Friday

অর্থ সম্পদ আত্মসাতসহ পিতাকে নানাভাবে নাজেহাল করায় শুক্রবার কাপ্তাইয়ে অসহায় এক পিতা কর্তৃক পুত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন।

 

কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মলনে পুত্রের নানা ধরনের নির্যাতন ও জোর পুর্বক অর্থ সম্পদ আত্মসাতের নানাদিক তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য আলহাজ্ব একেএম হারিজ। এ সময় উপস্থিত ছিলেন তার পুত্র আমিনুল হক কানন, স্থানীয় অধিবাসী মনু মিয়া, নুরুল হক প্রমুখ।


লিখিত বক্তব্যে তিনি বলেন, দুই সংসারে তার ১২ছেলে-মেয়ে রয়েছে। ইতিমধ্যে ঢাকার গ্রামের বাড়ীর সম্পদ ছেলে-মেয়েদের নামে সম বন্টন করা হয়েছে। কাপ্তাই উপজেলাধীন শীলছড়িতে রয়েছে তার বসত ভিটাসহ অনেক সম্পদ। এর মধ্যে প্রায় ১৭ একর জমিতে রয়েছে কয়েক কোটি টাকার সেগুন গাছসহ নানা প্রজাতির গাছের বাগান। ওই বাগানের গাছগুলো অনেকটাই পরিপক্ষ।

 

এ সমস্ত সম্পদ তার বড় ছেলে শফিউল আলম খোকন জোর পুর্বক দখল করে নিয়েছে। ইতিমধ্যে বাগান থেকে কয়েক কোটি টাকার গাছ বিক্রি করে সমুদয় অর্থ আত্মসাত করেছে। তার বাজার চৌধুরীর পদটিও ওই ছেলে জোর পুর্বক ছিনিয়ে নিয়েছে। এসব ব্যাপারে প্রতিবাদ করায় তাকে একাধিকবার মারধর করেছে বলে লিখিত অভিযোগে জানান তিনি।


এ সময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। এ নিয়ে স্থানীয় গন্যমান্য বক্তিদের নিয়ে দফায় দফায় বৈঠক করা হলেও ছেলের আচরনের কোন পরিবর্তন হয়নি। নিরুপায় হয়ে তিনি রাঙামাটি জেলা চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে গিয়ে ওই ছেলেকে গেল ২০১৩ সালের ৯ মে ত্যাজ্যপুত্র করেন। এতেও ক্ষান্ত না হওয়ায় ওই পুত্রের বিরুদ্ধে আলহাজ্ব একেএম হারিজ কাপ্তাই থানা ও ইউএনও অফিসে একাধিক অভিযোগ দায়ের করেছেন।


এ ব্যাপারে অভিযুক্ত ছেলে শফিউল আলম খোকনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার বিরুুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন। তাকে ও তার সন্তানদের সম্পদ থেকে বঞ্চিত করার জন্যই কারো প্ররোচনায় তার পিতা এ ধরনের কান্ডজ্ঞানহীন কাজ করছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ