• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

লামায় এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগ

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2016   Friday

লামায় রুপসীপাড়া ইউনিয়নের ৬ষ্ট শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয় জনসাধারণ ধর্ষককে আটক করে লামা থানা পুলিশে সোপর্দ করেন। শুক্রবার দুপুরে শিলেরতুয়া ঠান্ডাঝিরিতে এই ঘটনা ঘটেছে।

 

পুলিশ ও ঘটনার শিকার আত্বীয়-স্বজনদের সূত্রে জানা যায়,চৈক্ষ্যং উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর স্কুল ছাত্রী নিজ বাড়িতে অবস্থান করছিল। বাড়িতে পিতা-মাতার অনুপস্থিতি টের পেয়ে পার্শ্ববর্তী আব্দু সালামের ছেলে নুর নবী (২১) ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। স্কুল ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধর্ষককে হাতেনাতে ধরে ফেলে। ধর্ষককে রক্ষা করতে পার্শ্ববর্তী সোলেমান মিয়ার ছেলে আমির আলী (১৯) স্কুল ছাত্রীর পিতাকে বেদড়ক লাঠি পেটা করে বলে অভিযোগ উঠেছে।

 

এদিকে, ঘটনার পর  স্থানীয় ইউপি মেম্বার আবু তাহের ও ওয়ার্ড চকিদার মোঃ মকিম আলী, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি রজ্জব আলী ও সাবেক মহিলা মেম্বার হাসিনা বেগমসহ স্থানীয় লোকজন ধর্ষক নুর নবীকে শুক্রবার সন্ধ্যায় লামা থানায় ডিউটি অফিসার এএসআই ওয়াজকরনীর নিকট সোর্পদ করেছেন।

 

ইউপি মেম্বার মোঃ আবু তাহের এই প্রতিবেদককে ঘটনাটি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চলছে বলে জানিয়ে সাংবাদিকদের রিপোর্ট না করার অনুরোধ জানান।

 

বান্দরবান জেলার পুলিশ সুপার সঞ্জীব কুমার রায় জানান, ধর্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ