• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    
 
ads

বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের ২ সদস্যকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার/বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Dec 2016   Wednesday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের হাঙ্গালছড়ার ভূয়াছড়ি এলাকায় গেল মঙ্গলবার মধ্যরাতে এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দুই সদস্যকে কুপিয়ে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

 

এ ঘটনায় এমএন লারমা গ্রুপের পক্ষ থেকে ইউপিডিএফ-কে দায়ী করলেও তারা অস্বীকার করেছে। তবে পুলিশ দাবী করছে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের দুই বিবদমান আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলির ঘটনায় এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য নিহত হয়েছে।

 

এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা সভাপতি সুরেশ চাকমা দাবী করেছেন, ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা তার সংগঠনের সদস্য নয়ন জ্যোতি চাকমা(২৯) ও যুদ্ধ চন্দ্র চাকমা(৩৩)-কে মঙ্গলবার মধ্যরাত আড়াই টার দিকে হাঙ্গালছড়া গ্রামের নিজ বাড়ী থেকে অপহরণ করে নিয়ে গিয়ে যায়। পরে পাশ্ববর্তী ভূয়াছড়ি এলাকায় তাদের নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়।

 

তবে ইউপিডিএফের রাঙামাটি জেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক বাবলু চাকমা এ ঘটনার সাথে সংশ্লিষ্টতা থাকার কথা অস্বীকার করে দাবী করে জানান, ২০০৬ সাল থেকে বর্তমান পর্ষন্ত দীর্ঘ দশ বছর ধরে এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ইউপিডিএফের মধ্যে সুসম্পর্ক  বিরাজ করছে। উদ্দেশ্য প্রনোনীতভাবে দুই সংগঠনের সাথে সম্পর্ক বিনষ্ট করতে মিথ্যাভাবে এই হত্যাকান্ডের সাথে জড়ানো হচ্ছে। এ হত্যাকান্ডের সাথে ইউপিডিএফ কোনভাবেই জড়িত নয় বলে তার দাবী। 

 

বাঘাইছড়ি থানার ভারপাপ্ত কর্মকর্তা আবুল কালাম চৌধুরী জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বাঘাইছড়ি নিয়ে আসা হয়েছে। সন্ধ্যার পূর্বে লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হবে। তিনি আরো জানান, প্রাথমিক ধারনা করা হচ্ছে দুইজনকে গুলি করে হত্যা করা হয়েছে।


এদিকে, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজউল ইসলাম জানিয়েছেন, ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশি টহল বাড়ানো হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

 

রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান জানিয়েছেন,বাঘাই উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের হাঙ্গালছড়ার ভূয়াছড়িতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের দুই বিবদমান আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলির ঘটনায় এম এন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি দুই সদস্য নয়ন জ্যোতি চাকমা ও যুদ্ধ চন্দ্র চাকমা নিহত হয়েছেন। ঘটনার খবর পাওয়ার পর পর পাশ্ববর্তী সেনা ক্যাম্পের সেনা বাহিনী ও পুলিশের একটি যৌথ দল ঘটনাস্থলে গেছেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ