• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    
 
ads

কাপ্তাই হ্রদের ইঞ্জিন চালিত নৌকায় তুলে নিয়ে এক নারীকে ধর্ষণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Dec 2016   Wednesday

রাঙামাটিতে পাহাড়ীএক গৃহবধূ (৩৫) কে একটি বোটে করে তুলে নিয়ে কাপ্তাই হ্রদের নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঘটনার শিকার গৃহবধু মঙ্গলবার রাতে দুজনকে আসামী করে রাঙামাটি কোতয়ালী থানায় একটি মামলা করেছেন।

 

মামলা দায়ের পর রাতেই নজরুল ইসলাম (৩২) নামের একজনকে আটক করেছে। তবে অপর আসামী নিপু ত্রিপুরা (৩২) পালাতক রয়েছে। অভিযুক্ত নজরুলের বাড়ি রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের পুরান পাড়া এবং নিপু ত্রিপুরার বাড়ি রিজার্ভ বাজারের আব্দুল আলী একাডেমীর নিচের বস্তি পাড়ায়।

 

ঘটনার শিকার গৃহবধু জানান, তিনি তার ছেলের চিকিৎসার জন্য গত সোমবার ১২ হাজার টাকা নিয়ে বরকলের উজ্জ্যাংছড়ি থেকে চট্টগ্রামে যাবার জন্য রিজার্ভ বাজারে পাহাড়িকা কাউন্টারে গিয়েছিলেন। সেখানে নিপু ত্রিপুরা নিজেকে স্থানীয় জেএসএস নেতা ও কবিরাজের পরিচয় দিয়ে তাকে বিভিন্ন প্রশ্ন করেন। নানান প্রশ্নের এক পর্যায়ে তিনি তাকে বালুখালী জেএসএস অফিসে যেতে হবে বলে রিজার্ভ বাজারের লঞ্চঘাটে নিয়ে যান।

 

সেখান থেকে একটি বোটে তুলে কাপ্তাই হ্রদের নির্জন এলাকায় ভাসমান বোটের উপর বোট চালক নজরুল ইসলাম ও নিপু ত্রিপুরা দুজনে মিলে পালাক্রমে তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর তাকে ছবি তোলে নিপু। এই বিষয়টি কাউকে না জানাতে এবং জানালে এসব ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ধর্ষণের পর ১২ হাজার টাকাও নিপু ত্রিপুরা কেড়ে নেয় বলে জানান ঘটনার শিকার গৃহবধুটি। পরে সন্ধ্যার দিকে তাকে রিজার্ভ বাজারে নামিয়ে দিয়ে ধর্ষকরা পালিয়ে যায়।


কোতয়ালী থানার এসআই লিমন সত্যতা নিশ্চিত করে জানান,ধর্ষনের শিকার গৃহবধূটি গত মঙ্গলবার রাতে রাঙামাটি কোতয়ালী থানায় দুজনকে আসামী করে একটি মামলা  দায়ের করেছেন। মামলা দায়ের পর রাতেই অভিযুক্ত আসামী নজরুলকে আটক করা রয়েছে এবং অপর আসামী নিপু ত্রিপুরাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

তিনি আরো জানান, ধর্ষনের শিকার গৃহবধূকে বর্তমানে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।  গতকাল বুধবার ডাক্তারী পরীক্ষার জন্য তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ