• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    
 
ads

নানিয়ারচরে আনারস বাগানের চারা কেটে দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা!

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Dec 2016   Wednesday

রাঙামাটির নানিয়ারচরে বুড়িঘাট ইউনিয়নের পুলিপাড়া এলাকায় আনারস বাগানের চারা কেটে দেয়াকে কেন্দ্র করে কয়েক দিন ধরে পাহাড়ি-বাঙালির মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবারও  গাছ কাটতে গিয়ে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ঘটনা ঘটেছে। তবে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

 

রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান স্থানীয় সূত্র বরাত দিয়ে সাংবাদিকদের জানিয়েছেন, বুধবার সকালের দিকে বুড়িঘাটের পুলি পাড়া এলাকায় বাঙালিদের কিছু লোক গাছ কাটতে যায়। এতে পাহাড়ি লোকজন বাধা দিতে যায়। ওই সময় উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ঘটনা ঘটে। খবর পেয়ে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা  ঘটনাস্থল গিয়ে উভয়কে বুঝিয়ে পরিস্থিতি সামাল দেন। বর্তমানে নানিয়ারচরের বুড়িঘাটে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিয়ন্ত্রণে রয়েছে।

 

উল্লেখ্য, গেল শনিবার মধ্যরাতে রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩নং বুড়িঘাট মধ্যমপুলি পাড়ায় দূর্বৃত্তরা আনারস চাষী জামাল সিকদার ও মধু মিয়ার প্রায় ৮২হাজার আনারস চারা কেটে ধ্বংস করে দেয় বলে অভিযোগ। আনারস বাগান কেটে দেওয়ায় অভিযোগে  গেল রোববার সন্ধ্যায় স্থানীয়  আনারস চাষী মধু মিয়া ২০ জনের নাম উল্লেখসহ ৫৫জনকে আসামী করে  নানিয়ারচর থানায় মামলা  দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে গত সোমবার আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে পলিপাড়া থেকে মংলা অং মারমা(৫০), হ্লাতু আ মারমা(৩০),রেণু মারমা(৫০) ও চাই ঞুরুই মারমা(৬৩) নামের ৪ জনকে আটক  করে। আটক ৪ জনকে মুক্তি ও ভূমি বেদখলসহ ৫ দফা দাবীতে স্থানীয় পাহাড়ীরা গেল মঙ্গলবার রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ  পালন করে।

 

বুড়িঘাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার মো. শফিকুল ইসলাম জানান, মো. জামাল ও মধু মিয়া নামে দুইজন কৃষক বছর ভিত্তিক চুক্তি করে স্থানীয়  এক পাহাড়ীর কাছ থেকে জমি নিয়ে আনারস বাগান করেন। অথচ জমি নিয়ে কোনো বিরোধ ছিল না। কিন্তু শনিবার রাতে দুটি বাগানে লাগানো প্রায় ৪২ হাজার আনারস গাছের চারা কেটে দিয়ে নষ্ট করা হয়েছে।

 

বুড়িঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রমোদ খীসা জানান, পুলি পাড়া স্থানীয় পাহাড়ীদের কাছ থেকে দুই বাঙালী এক একর ৪০ শতক জমি বন্দক নেন। সেখানে ৩৫ হাজার আনারস চারা রোপন করা হয়। গত শনিবার রাতে কে বা কারা আনারস বাগানের চারা কেটে দেয়। এ কারণে এলাকায় কয়েক দিন ধরে উত্তেজনা চলে আসছে।

 

এদিকে বুধবার ইউপিডিএফের  প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত গণ মাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় নানিয়াচরের বুড়িঘাট ইউনিয়নে ভূমি বেদখল প্রচেষ্টা থেকে উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে ইউনাইটেডপিপল্স ডেমোক্রেটিকফ্রন্ট (ইউপিডিএফ)।

 

প্রেস বার্তায় ভূমি বেদখল প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ভূমি বেদখল বন্ধ, বেদখল প্রচেষ্টার সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তি এবং আটককৃত নিরীহ গ্রামবাসীদের মুক্তি দেয়ার দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ