• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাই হ্রদে জলে ভেসে ওঠা জমির কৃষকদের মাঝে বীজ বিতরণ

মহালছড়ি প্রতিনিধি(খাগড়াছড়ি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jan 2017   Monday

সোমবার খাগড়াছড়ির মহালছড়িতে কাপ্তাই হ্রদের জলে ভেসে ওঠা জমির কৃষকদের মাঝে অধিক ফলনশীল ও স্বল্প মেয়াদী বিনা ১৪ ধানের বীজ বিতরণ করা হয়েছে।


মুবাছড়ি ছড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: ওয়াহিদুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, কৃষি সম্প্রসারণ বিভাগ এর উপ পরিচালক তরুণ ভট্টাচার্য্য, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ সেমায়ূন কবির চৌধুরী, ২নং মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা, সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমং মারমা প্রমূখ।

 

কৃষকের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান থুইলাঅং মারমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহালছড়ি উপজেলা কৃষি সম্প্রসারন ও উদ্ভিদ সংরক্ষণ বিভাগের সহকারী কর্মকতা কাজী মনির উদ্দিন।


আলোচনা শেষে প্রধান অতিথি বিনামূল্যে বিনা ১৪ ধানের বীজ জলে ভেসে ওঠা জমির ১শ জন কৃষকদের হাতে বীজ তুলে দেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। এরই ধারাবাহিকতায় কাপ্তাই হ্রদভুক্ত জলে ভেসে ওঠা জমির কৃষকরা প্রায় সময় নানা ভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকে। কৃষকদের কথা বিবেচনা করে অধিক ফলনশীল ও স্বল্প মেয়াদী বীজ বিতরণের জন্য মহালছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ এ উদ্যোগ গ্রহন করেছে।

 

 

এ উপজেলাধীন জলে ভেসে ওঠা জমির কৃষকদের জন্য উপযোগী অধিক ফলনশীল ও স্বল্প মেয়াদী বিনা ১৪ ধান চাষাবাদে কৃষকরা লাভবান হবেন বলে বক্তাদের প্রত্যাশা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ