• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাই হ্রদের পানি না কমায় কৃষকরা চাষ করতে পারছেন না

সুমন্ত চাকমা, জুরাছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Feb 2017   Thursday

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির নিচে বোরো জমি এখনো থাকায় দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক। ধীর গতিতে পানি কমায় কৃষকরা ফসল উৎপাদন নিয়ে  আশংকা প্রকাশ করছেন।

 

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এটিএম কামাল উদ্দিন জানান, জুরাছড়ি উপজেলায় ৩শ৮০ হেক্টর আবাদি জমিতে বোরো চাষের লক্ষ মাত্রা রয়েছে। তার মধ্যে ২২০ হেক্টর জমি ইতোমধ্যে চাষাবাদ হয়েছে।

 

এদিকে, কৃষি বিভাগের এ তথ্য মানতে রাজি নন স্থানীয় জনপ্রতিধিনিরা। তাদের দাবী কৃষি সম্প্রসারন বিভাগ দেওয়া তথ্য কাল্পনিক। কারণ জুরাছড়ি ২০ হেক্টর, বনযোগীছড়া ৫ হেক্টের, মৈদং ৩০ হেক্টর, দুমদুম্যা ইউনিয়নে ৩০ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে।

 

বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, জুরাছড়ি ইউনিয়নের মধ্যে বালুখালী, আমতলী, মধ্যে ভিটা, হাজাভিটা ও বনযোগীছড়া ইউনিয়নের ধামাই পাড়া, বড়ইতলী, হাজ্যামাছড়া, চিত্তিমাছড়া, কতরখাইয়া, চৌধুরী পাড়া, চকপতিঘাট পাড়ার কিছু কিছু চাষাবাদ হলেও অধিকাংশ পানির নিচে রয়েছে।

 

বনযোগীছড়া ইউনিয়নের ধামাই পাড়ার কৃপাধন চাকমা (৩৪), নাগরী চাকমা(৪০) বলেন, আমরা বর্গা চাষী। গত বছর এ সময় বোরো চাষ শেষ করেছি। অথচ এ বছর এখনো জমি পানির নিচে রয়ে গেছে। বীজ তলার বয়স ক্রমান্নয়ে বৃদ্ধি পাচ্ছে-জানিনা কি হবে ! দ্রুত পানি কমিয়ে দেওয়ার সরকারের কাছে প্রাণের আকুতি জানাচ্ছি।

 

জুরাছড়ি ইউনিয়নের মধ্য বালুখালী গ্রামের লক্ষিন্দ্র চাকমা (৪৫), সুমনা চাকমা (৩৪) বলেন, আমার ২থেকে ৪ একর জমি এখনো পানির তলে রয়েছে। যথা সময়ে চাষাবাদ না হলে না খেয়ে থাকতে হবে।

 

হাজা ভিটার মিনা চাকমা(৪৫) বলেন, স্বামী চার বছর আগে মারা গেছে। সংসারের ভার পরো আমার উপর। অথচ আমার চাষ যোগ্য জমি ৩ একর প্রয় এখনো পানির নিচে।

 

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এটিএম কামাল উদ্দিন আরো বলেন, ১৫ ফেব্রুয়ারীর মধ্যে বোরো চাষের শেষ সময়। এর মধ্যে বীজ তলার বয়স ১শ দিনের অধিক হলে ফলন কমে যাবে।

 

জুরাছড়ি ও বনযোগীছড়া  ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা ও সন্তোষ বিকাশ চাকমা বলেন, পানি ধীর গতিতে কমায় অধিকাংশ বোরো চাষ জমি এখনো পানির নিচে রয়েছে। দ্রুত পানি কমানোর ব্যবস্থা নেওয়া না হলে এলাকায় ফসল উৎপাদন ব্যঘাত সৃষ্টি হতে পারে। অথচ কৃষি সম্প্রসারণ বিভাগ ৮০ ভাগ বোরো জমিতে চাষ হলে বলে কাল্পনিক তথ্য দিয়ে যাচ্ছে।

 

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা বলেন, কৃষি সম্প্রসারণ বিভাগ দেওয়া তথ্য সঠিক নয়। অধিকাংশ জমি এখনো পানির নিচে রয়েছে। বোরো জমি চাষের লক্ষে দ্রুত পানি কমিয়ে দেওয়া জরুরী।   যথা সময়ে চাষ করা সম্ভব না হলে আগামী বছর খদ্য সংকট দেখা দেওয়ার আশংকা রয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, কৃষকরা যাতে যথা সময়ে চাষাবাদ করতে পারে সে লক্ষে পানি কমানোর বিষয়ে কর্তৃপক্ষের সাথে ইতোমধ্যে  আলোচনা করা হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ