• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পানছড়িতে অস্ত্রসহ আটক ২

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Feb 2017   Tuesday

মঙ্গলবার খাগাড়ছড়ির পানছড়ি উপজেলার নাপিতাপাড়া থেকে অস্ত্রসহ ২ জনকে আটক করেছে যৌথ বাহিনী। তারা হলেন  সুয়ান্ত চাকমা ওরফে তমেশ চাকমা (২৬) ও  সোনামনি চাকমা ওরফে ভাগ্যা চাকমা (৫২)।আটক আটককৃতরা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডিএফ) সদস্য বলে জানা  গেছে।

 

যৌথ বাহিনীর সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিক্তিতে সোমবার খাগড়াছড়ি ব্রিগেডের জি.টু মেজর মোজাহিদুল ইসলাম এসজিপি‘র নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল সোমাবার রাত ১টা-থেকে ভোর ৬টা পর্যন্ত ৫ঘন্টা অভিযান পরিচালনা করেন। অভিযানে সময় ভোর রাত সাড়ে ৪টার দিকে তাপিতাপাড়া গ্রামের বাসিন্দা ও রাঙামাটি জেলার বন্দুকভাঙ্গা এলাকার ইউপিডিএফ‘র সামরিক শাখার দায়িত্বরত দ্বিতীয় কমান্ড সুয়ান্ত চাকমা ওরফে তমেশ চাকমা, পিতা বিনয় কিশোর চাকমা ও পুজগাং এলাকার সাবেক সূর্য মোহন কার্বারীপাড়া বর্তমানে নাপিতাপাড়া এলাকার বাসিন্দা সোনামনি চাকমা ওরফে ভাগ্যা চাকমা, পিতা বিমল চন্দ্র চাকমা‘কে আটক করে ।  তাদের কাছ থেকে ১টি অটো পিস্তল ও ৩রাউন্ড গুলি এবং ১টি দেশীয় এলজি ও ২রাউন্ড গুলি, সামরিক বাহিনীর ১সেট পোশাক, ১টি টস লাইট উদ্ধার করা হয়।

 

পানছড়ি থানা অফিসার্স ইনচার্জ আঃ জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে পানছড়ি থানায় মামলা হয়েছে।

 

এদিকে, ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে ইউপিডিএফের দুই কর্মীকে অন্যায়ভাবে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদসহ অবিলম্বে আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

 

বিবৃতিতে আরো দাবী করা হয়, গণসংযোগের কাজ সেরে এ দু’জন কর্মী রাতে  পাশ্ববর্তী রনজিত চাকমার বাড়িতে অবস্থান করছিলেন। মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে আইন-শৃংখলা বাহিনীর একটি দল পানছড়ি উপজেলার নাপিদা পাড়ায় হানা দিয়ে সুয়ান্ত চাকমা ও ভাগ্য চাকমা নামে দুই ইউপিডিএফ সদস্যকে আটক করে।

 

বিবৃতিতে  অবিলম্বে আটক দুই ইউপিডিএফ কর্মীকে নিঃশর্ত মুক্তি, অন্যায় ধরপাকড় ও নিপীড়ন-নির্যাতন বন্ধের দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ