• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আলুুটিলায় ট্রাক চাপায় নিহতদের স্মরণে খাগড়াছড়িতে প্রদীপ প্রজ্জ্বলন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Mar 2017   Sunday

খাগড়াছড়ির আলুটিলায় ট্রাক চাপায় নিহতদের স্মরণে রোববার পানখিয়া পাড়াস্থ য়ংড বৌদ্ধ বিহারে ৫ নারী সংগঠন প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে। সংগঠনগুলো হল  হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, সাজেক নারী সমাজ, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও নারী আত্মরক্ষা কমিটি।

 

হিল উইমেন্স ফেডারেশনকেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, খাগড়াছড়ির আলুটিলায় ট্রাক চাপায় নিহতদের স্মরণে রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা, সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর সহ সভাপতি বিপুল চাকমা।

 

বক্তারা বলেন,গেল ৩ ফেব্রুয়ারি আলুটিলায় ভদন্ত চন্দ্রমণি মহাস্থবির’র অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে রাস্তার পাশে সমবেত পূণ্যার্থীদের উপর অতর্কিতে একটি চলন্ত ট্রাক চাপা দিলে নারী-শিশু ও স্কুল ছাত্রীসহ ৮ জন নিহত হয় ও কমপক্ষে ১৫ জনের অধিক আহত হয়।  বক্তারা দাবী করে বলেন, এই ঘটনা নিছক কোন দুর্ঘটনা ছিল না, এটা ছিল পরিকল্পিত হত্যাকা-। এ ঘটনায় পুলিশ চালকের আসনে থাকা একজনকে গ্রেফতার করলেও তার বিরুদ্ধে শাস্তিমূলক কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা এখনো জনসম্মুখে প্রকাশ করা হয়নি। এমনকি প্রশাসন ঘটনার তদন্ত করার কথা থাকলেও প্রকৃত অর্থে তদন্ত করা হয়েছে কিনা তাও এখনো জানা যায়নি।

 

বক্তারা এই হত্যাকা-ের ঘটনায় প্রশাসন কিছুতেই দায় এড়াতে পারে না উল্লেখ করে বলেন, অনুষ্ঠানের ব্যাপারে প্রশাসন অবগত থাকার পরও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি। যদি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করতো তাহলে এই হত্যাকান্ড এড়ানো যেতো। 

 

বক্তারা ট্রাক চাপা ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার্থে যথোপযুক্ত সাহায্য প্রদানের জন্য সরকার ও প্রশাসনের কাছে দাবি জানান।

 

প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান থেকে বক্তারা আহতদের সুচিকিৎসায় এগিয়ে আসার জন্যও সকলের প্রতি আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ