• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি ভোকেশনাল ইনিস্টিটিউটের অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রী যৌন হয়রানি ঘটনায় এইচডব্লিউএফের ক্ষোভ প্রকাশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Mar 2017   Saturday

রাঙামাটি টেক্সটাইল ভোকেশনাল ইনিস্টিটিউটের অ্ধ্যক্ষ মো: রেজাউল করিমের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির ঘটনায় হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) জেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।

 

এইচডব্লিউএফ`র জেলা শাখার সভাপতি মন্টি চাকমা ও সাধারন সম্পাদক নীতিশোভা চাকমার যৌথ স্বাক্ষরিত এক প্রেস বার্তায় দাবী করে বলা হয়, টেক্সটাইল ভোকেশনাল ইনিস্টিটিউটের অধ্যক্ষ রজাউল করিম ইনিস্টিটিউটের ছাত্রী সেপাটি ত্রিপুরাকে এ পর্যন্ত বেশ কয়েকবার তার অফিস কক্ষে ডেকে নিয়ে বিভিন্ন কুপ্রস্তাব দেন। তার সাথে বাসায় যাওয়া এবং শিক্ষাসরঞ্জাম ক্রয় সহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে যৌন হেনস্থা করার উদ্দেশ্যে বিভিন্ন লোভনীয় কুপ্রস্তাব দেন।এই কুপ্রস্তাবে রাজী হলে ছাত্রীটিকে পরীক্ষায় বেশি নাম্বার দিয়ে পাশ করে দেয়ার কথা বলেন। আর যদি রাজী না হয়, পরীক্ষায় কম নাম্বার দিয়ে ফেল করে দেয়াসহ ইনিস্টিটিউট থেকে বহিস্কার করারও হুমকি প্রদান করেন।

 

প্রেস বার্তায় আরো দাবি করা হয়,এমনকি রাত্রে সেপাটি ত্রিপুরা মায়ের মোবাইল ফোনে কল দিয়ে তাকে খুঁজেন এবং তার কাছে প্রাইভেট পড়ার জন্য প্রস্তাব দেন যাতে তার হীন উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারে। শুধু সেপাটি ত্রিপুরা নয়, একই প্রতিষ্ঠানের ছাত্রী রুটিকা চাকমাকে এ ধরনের লোভনীয় প্রস্তাব দেন অধ্যক্ষ রেজাউল করিম।

 

প্রেস বার্তায় রেজাউল করিমকে অধ্যক্ষ থেকে অপসারনের দাবী জানিয়ে কোন শিক্ষা প্রতিষ্ঠানে যাতে আর এ ধরনের ন্যক্কারজন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখবে বলে প্রশাসনের কাছে অনুরোধ করা হয়। পাশাপাশি রেজাউল করিমের দ্বারা সংঘটিত ছাত্রী যৌন হয়রানির ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবি  জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ