• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের ইকোসেক প্রকল্পের ৫টি গ্রামের গবাদি প্রাণীকে টিকা প্রদান

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 May 2017   Wednesday

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিট রাঙামাটি ইউনিটের উদ্যোগে  পরিবারের গবাদি প্রাণী সমুহকে রোগ বালাই থেকে নিরাপদ রাখার জন্য ৫টি গ্রামের গবাদি প্রাণীকে টিকা প্রদান করা হয়েছে।  এছাড়া দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে একই প্রকল্পের বাছাইকৃত সুবিধাভোগী ১৯৭ পরিবারকে ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের লেভেল অফিসার আজরু উদ্দিন সাফদারের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, সম্প্রতি সুবিধাভোগী পাঁচটি গ্রামের প্রত্যেক পরিবারের গবাদি প্রাণী সমুহকে রোগ বালাই থেকে নিরাপদ রাখার জন্য এবং জেলা ও উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের টিকা প্রদানকরী স্থানীয় প্রতিষ্ঠান সমুহের সাথে গ্রামবাসীদের যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের ইকোসেক প্রকল্পের পক্ষ থেকে উক্ত ৫টি গ্রামের প্রত্যেকটি গবাদি প্রাণীকে টিকা প্রদান করা হয়।

 

এছাড়া রাঙামাটি পার্বত্য জেলার হত দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে ইকোসেক (ইকোনমিক সিকিউরিটি) প্রকল্প বাস্তায়ন করছে। সুবিধাভোগী নির্বাচন শেষে প্রত্যেক সুবিধাভোগী ও তার পরিবারের মতামতের ভিত্তিতে তাদের সাথে লিখিত আয় বৃদ্ধিমুলক প্রকল্প গ্রহন করা হয়।  এরই অংশ হিসেবে  সম্প্রতি প্রকল্পের বাছাইকৃত ১৯৭ জন সুবিধাভোগীর মধ্যে পরিবার প্রতি ৩০ টাকার চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।

 

প্রেস বার্তায় আরো বলা হয়, এ প্রকল্পের  সঠিকভাবে বাস্তবায়ন ও অন্যান্য গ্রামবাসীদের সচেতনতা বৃদ্ধি এবং গবাদি প্রাণী পালনে উদ্ধুদ্ধ করার  জন্য রাঙামাটি সদর উপজেলার সাপমারা আদার পাহাড়ে ৫০ পরিবার, সাপছড়ি যৌথ খামারে ৬৮ পরিবার, কাউখালী উপজেলার সোসাইছড়িতে ১৯১ পরিবার, বড়বিলিতে ৮৭ পরিবার, মঘাইছড়িতে ৩১ পরিবার মোট ৫টি গ্রামের ৪২৭ পরিবারকে ১৪টি ব্যাচে জেলা ও উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রশিক্ষকদের মাধ্যমে গবাদি প্রাণী পালন ও রোগ বালাই দমন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

 প্রেস বার্তায় বলা হয়, প্রশিক্ষণ গ্রহনের ফলে গ্রামবাসীগণ গবাদি প্রাণীর জাত পরিচিতি এবং সাধারন পরিচর্যা, বিভিন্ন রোগ ও তার প্রতিকার (তরকা, গলাফুলা, ক্ষুরা, ফেট ফুলা, কৃমি, নিমোনিয়া, যক্ষা, জলাতংক, পিপিআর, স্বর্দি ও জ্বর) সংক্রামক রোগের টিকা পরিচিতি ও এর প্রয়োগ, বাচ্চার যত্ন ও লালন পালন পদ্ধতি, মোটা তাজা করন প্রযুক্তির গুরুত্ব ও ক্রয় নির্বাচনের বৈশিষ্ট, গবাদি প্রাণীর যত্ন ও খাদ্য ব্যবস্থাপনা, থাকার স্থান নির্মানের গুরুত্ব ও পদ্ধতি, বাজারজাত করন পদ্ধতি, হাঁস-মুরগী পালন ও খামার স্থাপনের গুরুত্ব, জাত পরিচিতি এবং সাধারন পরিচর্যা,যত্ন, খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা, রোগ পরিচিতি এবং প্রাথমিক চিকিৎসা (রাণীক্ষেত, গাম্বুরা, গুটি, ডাক প্লেগ) সংক্রামক রোগের টিকা পরিচিতি ও এর প্রয়োগ পদ্ধতি সম্পর্কে হাতে কলমে শিক্ষা গ্রহন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ