• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস-চাঁদাবাজি,খুন-অপহরণ বন্ধের দাবীতে রাঙামাটিতে সমাবেশে
পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারসহ অব্যাহত সন্ত্রাস নির্মূলে অভিযান জোরদারের দাবী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 May 2017   Sunday

পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস,চাদাবাজী, অপহরণ হত্যা ও গুমের প্রতিবাদে এবং অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবীতে রোববার রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 

সমাবেশ নেতৃবৃন্দ বলেন, পার্বত্য শান্তি চুক্তির প্র্রায় দুই দশক পার হয়ে গেলেও পাহাড়ে খুন, গুম, অপহরণ, সন্ত্রাস, চাঁদাবাজি দিন দিন বেড়েই চলেছে। পার্বত্য চট্টগ্রামে বর্তমানে যেভাবে সন্ত্রাসী কর্মকান্ড বেড়েছে তাতে সাধারণ মানুষের নিরাপত্তা চরম হুমকিতে।


সমাবেশ থেকে নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্র উদ্ধারসহ অব্যাহত সন্ত্রাস নির্মূলে অভিযান জোরদার এবং জনগণের নিরাপত্তায় সেনাক্যাম্প বৃদ্ধির দাবি জানিয়ে অাগামী ৩০ নভেম্বরের মধ্যে এসব দাবী-দাওয়া পূরণ করা না হলে কঠোর আন্দোলনের ঘোষনা দেওয়া হবে।


নিপীড়িত নির্যাতিত পার্বত্যবাসীর ব্যানারে রাঙামাটি জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলার সভাপতি বেগম নুরজাহানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের রাঙামাটি জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম মুন্না।

 

পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কামালের পরিচালনায় অন্যান্যও মধ্যে বক্তব্যে দেন পার্বত্য গণপরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান অ্যাডভোকটে পারভেজ তালুকদার, রূপ কুমার চাকমা, সম-অধিকার আন্দোলনের নেতা কাজী মো. জালোয়া, আবদুল মজিদ, আবদুর বারেক, খলিলুর রহমান,পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের সাবেক ছাত্র নেতা উজ্জ্বল পাল, মোর্শেদা আক্তার, সোহেল রিগান প্রমুখ।


এর আগে রাঙামাটি পৌরসভা চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিমনেসিয়াম চত্ত্বরে গিয়ে শেষ হয়। মিছিল ও সমাবেশে কয়েক হাজার জনতার ঢল নামে। মিছিল ও সমাবেশ চলাকালীন শহরের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সমাবেশকে ঘিওে আইন-শৃংখলা বাহিনীর নিরাপত্তা জোরদার ছিল। সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক লোকজন অংশ গ্রহন করেন।


সমাবেশে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, হত্যা-গুমসহ অপহরণের ঘটনাগুলোতে মানবাধিকার সংগঠনগুলো সন্ত্রাসীদের পক্ষ নিয়ে বিতর্কিত অবস্থান নিয়েছে। এসব হত্যাকান্ড নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর রহস্যজনকভাবে নীরব ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।


বক্তারা সন্ত্রাসীদের হাতে নিহত ও আহত পরিবারকে ক্ষতিপূরণ এবং রাঙামাটি মেডিকেল কলেজ,বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস চালুর দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ