• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লংগদুতে পাহাড়ী গ্রামের অগ্নিসংযোগের ঘটনায় পার্বত্য নাগরিক কমিটির ধিক্কার ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jun 2017   Saturday

রাঙামাটি জেলার লংগদু উপজেলা ভাড়া মোটর সাইকেল চালক মোঃ নুরুল ইসলাম নয়নের  লাশকে কেন্দ্র করে শুক্রবার ৪টি আদিবাসী গ্রাম তিনটিলা, মানিকজোড় ছড়া, বাত্যা পাড়া ও বড় আদামে দুর্বৃত্তরা লুটপাট, অগ্নিসংযোগ এবং হত্যাকান্ডের ঘটনায় তীব্র ধিক্কার, নিন্দা ও ঘৃণা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি।

 

শনিবার পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটিা সভাপতি গৌতম দেওয়ানের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,আইন শৃঙ্খলা ভঙ্গ হলে দোষীকে খুজে বের করে আইনের আওতায় আনা জুরুরী। একই যুক্তি মোটর সাইকেল চালক মোঃ নুরুল ইসলামের লাশের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু এ ধরনের পরিস্থিতির অজুহাতে বারে বারে আদিবাসীদেরকে ঢালাও ভাবে অভিযুক্ত ও এর প্রেক্ষিতে হামলা মোটেই গ্রহনযোগ্য নয়। অতীতেও এ ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে। তৎসত্ত্বেও লাশ নিয়ে মিছিল বের হবে তা জেনেও স্থানীয় আইন-শৃংখলা  বাহিনী থেকে প্রশাসন কর্তৃপক্ষ যথাযথ সতর্ক পদক্ষেপ গ্রহণ করেননি। তাদের চোখের সামনে আদিবাসীদের ৪টি গ্রামের ২৫০ টি (প্রায়) বাড়ি ভষ্মিভূত হয় ও একজন বৃদ্ধা (গুনবালা চাকমা) ঘরের ভেতরেই অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

 

প্রেস আরো দাবী করা হয়, এর দায় স্থানীয় সামরিক-বেসামরিক প্রশাসন কোন ভাবেই এড়াতে পারেন না। যে জনগনের করের টাকায় তাঁদের বেতন চলে, সেই জনগনকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাঁদের। এখানে পাহাড়ি-বাঙ্গালী ভেদা-ভেদ করার সুযোগ নেই।

 

প্রেস বার্তায় লংগদু ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা,স্থানীয় সামরিক-বেসামরিক প্রশাসনের মধ্যে যারা দায়িত্বে অবহেলা করেছেন তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া ও ক্ষতিগ্রস্থ পরিবার, ব্যক্তি, সংস্থাসমূহকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবী জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ