• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

১১ জুন তিন জেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে পার্বত্য নাগরিক পরিষদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jun 2017   Monday

নুরুল ইসলাম নয়নের হত্যাকান্ডের সুষ্ঠু বিচার ও লংগদুর বাঙালিদের গণগ্রেফতারের প্রতিবাদে এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবীতে ১১ জুন তিন জেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে।

 

পার্বত্য নাগরিক পরিষদের  দপ্তর সম্পাদক মো:খলিলুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ হরতালের ঘোষনা হয়েছে।

 

প্রেস বার্তায় বলা হয়,পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় দপ্তরে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের উপদেষ্টা পরিষদের সভাপতি ও পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান  আলকাছ আলমামুনভূঁইয়ার সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্টিত হয়।

 

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের বর্তমান কেন্দ্রীয় আহবায়ক মো: আবদুল হামিদ রানা,পার্বত্য নাগরিক পরিষদের  যুগ্ন-সম্পাদক শেখ আহাম্মদ রাজু,পার্বত্য নাগরিক পরিষদেরসহ সাংগঠনিক সম্পাদক মো:কামাল হোসেন ভূঁঞা,পার্বত্য নাগরিক পরিষদের  কেন্দ্রীয় নেতা প্রভাষক মো:ফজলুল হক,পার্বত্য বাঙালিছাত্রপরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ইব্রাহিম মনির ও সারোয়ার জাহান খান,পার্বত্য বাঙালি ছাত্রপরিষদের  ঢাকা মহানগর কমিটির সভাপতি সাহাদাৎ ফরাজি সাকিব প্রমূখ উপস্থিত ছিলেন।

 

সভায় নুরুল ইসলাম নয়নের হত্যাকারীকে গ্রেফতার না করে উল্টো লংগদু উপজেলার নির্দোষ বাঙালিদের গণহারে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

 

সভায় বলা হয় যে,গত ১লা জুন বৃহস্পতি বার লংগদুর বাসিন্দা যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন(৪০) কে দিঘীনালার  চার মাইল নামক স্থানে   উপজাতী সন্ত্রাসীরা নৃশংষভাবে হত্যা করে। এখন পর্যন্ত প্রশাসন তার হত্যাকারীকে গ্রেফতার না করে অপরদিকে লংগদু থানার বাঙালিদের গণহারে গ্রেফতার করছে। সভায় লংগদুর গনগ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানানো হয় এবং গ্রেফতারকৃত বাঙালিদের নি:শর্ত মুক্তির দাবী জানানো হয়েছে।

 

সভায় নয়ন হত্যার বিচারের দাবীতে  আগামীকাল ৬ জুন মঙ্গলবার জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ,৭ জুন বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ,১০জুন চট্রগ্রাম মহানগরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ,১০ জুন তিন জেলায় বিক্ষোভ মিছিল এবং নয়নের হত্যাকারীকে দ্রুত গ্রেফতার ও লংগদু উপজেলার বাঙালিদের গণগ্রেফতারের প্রতিবাদে এবং গ্রেফতারকৃতদের নি:শর্ত মুক্তির দাবীতে      ১১ই তিন পার্বত্য জেলায় অর্ধদিবস হরতাল এর কর্মসূচী ঘোষনা করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ