• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

বিলাইছড়িতে পাহাড় ও বন্যায় ক্ষতিগ্রস্থদেও মাঝে ত্রান বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jun 2017   Friday

শুক্রবার বিলাইছড়ি উপজেলার পাহাড় ধসে ও বন্যায় ক্ষতিগ্রস্থদের ত্রান বিতরণ করা হয়েছে।

 

ফারুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, জেলা আওয়ামীলীগের ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা, জেলা আওয়ামীলীগের সদস্য জয়সেন তংচঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলার ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তংচঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তংচঙ্গ্যা, সহ-সভাপতি রাসেল মারমা, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম’সহ বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ত্রান বিতরনের আগে সকালে বিলাইছড়িতে ভুমিধ্বস ও বণ্যায় বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী, জেলা পরিষদ চেয়ারম্যান ও অন্যান্য অতিথিরা। পরে বিলাইছড়ি উপজেলার সদর বোট ঘাট, কেংড়াছড়ি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, কেংড়াছড়ি বোট ঘাট ও ফারুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রায় ৫শত পরিবারদের খাদ্যশষ্য ও কৃষি ফলজ চারা বিতরন করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার প্রাকৃতিক ও মানবসৃষ্ট সকল দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারদের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, গেল ১৩জুন স্মরণকালের  পাহাড় ধস ও বন্যায় এ জেলার বসবাসরত মানুষের যে পরিমান ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে সময় লাগবে। এখন ক্ষতিগ্রস্থ পরিবারদের পাশে দাড়াঁনোর মুক্ষম সময়। তাই সকল ভেদাভেদ ভুলে সমন্বয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্থদের কল্যানে আমাদের এগিয়ে আসতে হবে। 

 

দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারদের সহযোগিতা না করে একটি মহল সরকারকে বেকায়দায় ফেলতে নানা রকম মন্তব্য ছড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্যবাসীর প্রতি খুবই আন্তরিক। তিনি দূর্যোগের পর পরই আশ্রয়কেন্দ্র থাকা পরিবারদের খাবার, মৃত ব্যাক্তির দাফন কাফন ও সৎকাজ সম্পন্ন করার জন্য মৃত ব্যাক্তির পরিবারদের নগদ অর্থ জেলা পরিষদের মাধ্যমে প্রদান করেছেন এবং আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দরা যে যার সাধ্যমতো ক্ষতিগ্রস্থ পরিবারদের সহযোগিতায় নিয়োজিত রয়েছেন। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন করেছেন।

 

তিনি বলেন, ইতোমধ্যে সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রী ও কর্মকর্তারা দূযোর্গের পর পরই ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারদের পূর্নবাসনের জন্য পদক্ষেপ গ্রহন করছেন। যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়নে যোগাযোগ মন্ত্রী এবারে ঈদ উদযাপিত না করে সড়ক ব্যবস্থার  উন্নয়নে রাঙামাটির এসেছেন। এরপরও ক্ষতিগ্রস্থ পরিবারদের উন্নয়নে যা যা করা প্রয়োজন বর্তমান সরকার তাই করবে। তিনি বলেন, বর্তমান সরকার আগেও পার্বত্যবাসীর প্রতি আন্তরিক ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ