• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

চলো বাংলাদেশ গানের সাথে সুর মেলালেন রাঙামাটিবাসী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Feb 2015   Friday

শুক্রবার মুঠোফোন কম্পানি গ্রামীণ ফোন ও প্রথম আলোর উদ্যোগে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের শুভ কামনায় দেশব্যাপী আয়োজিত ‘চলো বাংলাদেশ’ সাংস্কৃতিক অনুষ্ঠানে কোটি প্রাণের সঙ্গে ‘চলো বাংলাদেশ’ গানে সুর মেলালেন রাঙামাটির খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, শিল্পী, ছাত্র-যুবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সবার প্রত্যাশা ও বিশ্বাস বাংলাদেশ ভালো ফল করবে।

 

অনুষ্ঠানে বাংলাদেশ দলের শুভ কামনা বক্তারা বলেন, রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে কেউ দমাতে পারবে না। বাংলাদেশের মানুষ বিশ্বকে অনেক কিছু দেখিয়েছে। এবার ক্রিকেট বিশ্বকাপেও দৃঢ় প্রত্যয়ে খেলবে দেশের দামাল ছেলেরা।

 

ঢাকায় অনুষ্ঠিত অনুষ্ঠান সরাসরি বড় পর্দায় সম্প্রচারের আগে ও পরে রাঙামাটির বন্ধুসভার শিল্পীরা ছাড়াও বরীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্রী ফিফা চাকমা কত্থক নৃত্য এবং জনপ্রিয় আদিবাসী শিল্পী কালায়ন চাকমা গান পরিবেশন করেন। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিল রাঙামাটি বন্ধুসভা।

 

অনুষ্ঠানে শুভ কামনা জানান, ক্রীড়া সংগঠক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পৌরসভার মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী, রাঙামাটি মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান, রাঙামাটি জেলঅ ক্রীড়া সংস্থার সহসভাপতি সুনীল কান্তি দে, সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের ব্লু মো. কামাল উদ্দিন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ