• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা শুরু
পাহাড়কে আবারো সবুজ বনে পরিণত করতে হবে-দীপংকর তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Aug 2017   Thursday

বৃক্ষ রোপনের মাধ্যমে পাহাড়ে সামাজিক বনায়ন সৃষ্টি করে ন্যাড়া পাহাড়গুলো আবারো সবুজ বনে পরিণত করার আহ্বান জানিেেছন আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

 

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে পাহাড় ধ্বসে বৃক্ষের যে ক্ষতি সাধিত হয়েছে তা ব্যাপক বৃক্ষ রোপণের মাধ্যমে পাহাড়ে নতুন সবুজ বন সৃষ্টি করে সামাজিক বনায়নের কাজে সহযোগিতা প্রদান করতে হবে। তিনি প্রত্যেককে বাড়ীর আঙ্গিনায় একটি করে ফলদ ও বনজ গাছের চারা রোপণের আহবান জানান।

 

বৃস্পতিবার রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা ও বৃক্ষ রোপন অভিযান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে।

 

জেলা প্রশাসক মানজারুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি বন বিভাগ সার্কেলের বন সংরক্ষক মোঃ রফিকুল হাসান মুকুল, রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক প্রণব ভট্টাচার্য্য, রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান।

 

এর আগে বৃক্ষ মেলা ও মাস ব্যাপী বৃক্ষ রোপন অভিযানকে সামনে রেখে শহরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি রাঙামাটি পৌরসভা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

 

বৃক্ষ রোপন কর্মসূচী ও বৃক্ষ মেলার আয়োজন করে। মেলায় বিভিন্ন নার্সারির মালিকরা ৩৫টি ষ্টল দিয়ে ফলদ, বনজ ও ঔষধি চারা প্রদর্শন ও বিক্রয় করছে।

 

সভায় সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু বলেন, মানুষের জীবন রক্ষার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম। একটি ফলজ গাছ সন্তানের ন্যয় বৃদ্ধ বয়সে বাবা-মাকে আর্থিক সহায়তায় সাহায্য করে। গাছ শুধু মানুষের পুষ্টি সহায়তায় সাহায্য করেনা এই ফল খেয়ে পশু পাখিরাও জীবন ধারন করে।

 

বর্তমান সরকারের বিশেষ উদ্যোগে বৃক্ষরোপনের বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। ফলে দেশে অধিক হারে বৃক্ষরোপন করা হচ্ছে। তিনি বাগানের পাশাপাশি নিজ বাড়ীর আঙ্গিনা ও ছাদে গাছ লাগাতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ