• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৩ বছর ধরে জরুরী প্রসূতি সেবা বন্ধঃএক্স-রে মেশিনও নষ্ট

নূতন ধন চাকমা, পানছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Aug 2017   Friday
no

no

দীর্ঘ ১৩ বছর ধরে জরুরী প্রসূতি সেবা কার্যক্রম বন্ধ রযেছে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার একমাত্র হাসপাতালে। ব্যবহার না করার কারণে নষ্ট হয়ে গেছে এক্স-রে মেশিনটিও। এ ছাড়া ২ থেকে ৩জন চিকিৎসক বাদে কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে নিয়মিত ও সময়মতো হাসপাতালে না আসার অভিযোগও রয়েছে।


হাসপাতাল সূত্রে জানা যায়, ১০শস্যা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে স্বাস্থ্য কর্মকর্তাসহ ৬জন চিকিৎসক কর্মরত রয়েছেন। আরএমও কর্মকর্তাসহ সিনিয়র এনেষ্টেশিয়ার, সিনিয়র সার্জারী অফিসার, মেডিসিন বিশেষজ্ঞের মতো গুরুত্বপূর্ণ পদগুলো খালি রয়েছে। ফলে উপজেলার একমাত্র হাসপাতালটির চিকিৎসা সেবা চরম ব্যাঘাত ঘটছে।


সুত্র আরো জানায়, ২০০৪ সালে ডাঃ জয়া চাকমা গাইনি কনসালটেন্ট বিয়য়ে এক বছরের জন্য প্রশিক্ষনে ও ডাঃ শহীদ তালুকদার কর্মদক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণে যাওয়ার পর থেকে জরুরী প্রসূতি সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। ৩ মার্চ ২০০৪ সালে সর্বশেষ এক মহিলাকে সিজার করানো হয়। প্রশিক্ষন শেষ হওয়ার পর তারা পানছড়ি স্বাস্থ্য হাসপাতালে যোগদান না করে খাগড়াছড়ি সদর হাসপাতালে বদলী হয়ে যান। এরপর থেকে আর সিজার বন্ধ রয়েছে হাসপাতালে। জরুরী প্রসূতি সেবা কার্যক্রম বন্ধ থাকায় অনেক গর্ভবতী অনেক মহিলাকে নিরাপদ মাতৃত্বের জন্য আগে থেকেই খাগড়াছড়ি সদর হাসপাতালের আসে পাশে বা আত্বীয়দের বাসায় চলে চলে যেতে হচ্ছে। এতে ভূক্তভোগী জনসাধারণকে আর্থিক হয়রানী হতে হচ্ছে।


এদিকে, আবাসিক মেডিকেল অফিসার না থাকায় অ্যাডহক ভিত্তিত্বে নিয়োগ প্রাপ্ত মেডিকেল অফিসার ডাঃ বিদূর্শী চাকমা দায়িত্ব পালন করছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০১০ সালে ১ জুলাই এ অ্যাডহক ভিত্তিত্বে মেডিকেল অফিসার হিসেবে এ হাসপাতালে যোগদান করেন। অন্যদিকে অপারেটর থাকার পর লো-ভোল্টেজের কারণে ব্যবহার না করায় নষ্ট হয়ে গেছে এক্স-রে মিশিনটি। ফলে সামান্য এক্স -রে করার জন্য ও খাগড়াছড়িতে যেতে হচ্ছে।

 

এক্স-রে অপারেটর সৌরভ চাকমা জানান,গেল দুই বছর আগে কয়েকবার এক্স-রে করা হয়েছে। লো-ভোল্টেজের কারণে এক্স-রে করা যায়নি। ফলে মেশিনের কিছু পার্ট নষ্ট হয়েছে। উর্ধতন কর্তৃপক্ষকে বলার পর একটি তদন্ত টিম এসেছে। দলটি উর্ধতন কতৃপক্ষকে অবহিত করবেন জানিয়েছে। এরপর মেশিনটি ঠিক করার জন্য কোনো লোক আসেননি।


উপজেলা হাসপাতালে স্বাস্থ্য কর্মাকর্তা ডাঃ সনজীব ত্রিপুরা বলেন,সিনিয়র এনেষ্টেশিয়ার, সিনিয়র সার্জারী অফিসার, মেডিসিন বিশেষজ্ঞের অভাবে জরুরী প্রসূতি সেবা(সিজার) কার্যক্রম করা যাচ্ছে না। এ হাসপাতালের সমস্যার ব্যাপারে উপজেলা প্রশাসন, জেলা সিভিল সার্জন কার্যালয়ে অনেক বার বলা হয়েছে।

 

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম বলেন,উপজেলার একমাত্র হাসপাতাল এটি। তাই উপজেলাবাসী যেন চিকিৎসা সেবার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয় সে ব্যাপরে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসকসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে  জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ