• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

যুব সমাজকে উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্তের মাধ্যমে এদেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব-বৃষ কেতু চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Aug 2017   Tuesday

দেশের যুব সমাজকে উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করার মাধ্যমে এদেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

তিনি বলেন, এদেশের প্রতিটি আন্দোলন ও অর্জনে যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই যুব সমাজকে সঠিক পথ দেখাতে হবে। সঠিক পথে থেকেই তারা জঙ্গিবাদকে রুখে দেবে এবং দেশকে উন্নতির শিখরে পৌঁছে দেবে। তাই প্রত্যেককে যার যার অবস্থান থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

মঙ্গলাবার রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস ২০১৭ উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান একথা বলেন।

 

রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবিব উল্যা’র সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার বিপুল চাকমা, যুব উন্নয়ন অধিদপ্তরের মডার্ন অফিস ম্যানেজমেন্ট এর সিনিয়র প্রশিক্ষক শহীদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক সৈয়দ আল মাসুদ।

 

আলোচনা সভায় জেলা পরিষদ চেয়ারম্যান  আরো বলেন,  আজকের যুব সমাজ হল দেশের প্রধান নিয়ামক শক্তি। যুব সমাজকে যুব শক্তিতে রূপান্তর করে যুব সম্পদে পরিণত করতে হবে। এই জনশক্তিকে যদি কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা যায় তাহলে আমাদের দেশের বেকারত্বের হার শূন্যের কোটায় চলে আসবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

 

 

ads
ads
আর্কাইভ